রেশন, পেনশনের দাবিতে জাতীয় সমাবেশ সফল করুন

ক্ষেতমজুর সমিতির জেলায় জেলায় সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : কাজ ও ন্যায্য মজুরি, রেশন এবং পেনশনের দাবিতে জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতাকর্মীরা জেলা-উপজেলা ও গ্রামে গ্রামে পথসভা, হাটসভা, সভা-সমাবেশ মিছিল করছে। আগামী ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। ঠাকুরগাঁও : গত ২০ সেপ্টেম্বর ক্ষেতমজুর সমিতি ঠাকুরগাঁও জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজার রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অনিল কুমার রায়, আমিনুল ইসলাম, আ. মান্নান, দিজেন্দ্র রায়, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান লেলিন, রথিন্দ্রনাথ প্রমুখ। সভায় আগামী ৪ ডিসেম্বর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আলোচনা হয়। চল চল ঢাকা চল কর্মসূচী সফল করার জন্য সদস্য সংগ্রহ, প্রাম কমিটি ও ইউনিয়ন কমিটির কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। গাইবান্ধা : ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা জেলা কমিটির বর্ধিত সভা, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় ১নং রেল গেইট সিপিবি কার্যালয়ে জেলা সভাপতি ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের সঞ্চালনায় বর্ধিত সভা ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরেশ কর। বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, রেবতী বর্মন, আব্দুল্লাহ সরকার, আজম আলী প্রমুখ। বক্তারা ক্ষেতমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও বিনা জমায় পেনশন চালুসহ ৭ দফা দাবিতে আগামী ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সকলের প্রতি আহবান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। খুলনা : ক্ষেতমজুর সমিতি খুলনা জেলা কমিটির বর্ধিত সভা গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় নেতা চিত্তরঞ্জন গোলদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অশোক সরকার, সদরের নেতা নিতাই গাইন, ভূষণ চন্দ্র তরুণ, পাইকগাছার দুলাল মন্ডল, বিধান মন্ডল, প্রশান্ত মন্ডল, ডুমুরিয়ার মোস্তাহীন গাজী, বটিয়াঘাটার মুকুল হালদার, অমিয় দাস রায়, রূপসার ফরহাদ হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন উপজেলায় সভার তারিখ নির্ধারণ করা হয়। সভায় সদস্য সংগ্রহ, গ্রাম কমিটি গঠনসহ পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় নেতৃবৃন্দ বিল ডাকাতিয়াসহ এলাকার জলাবদ্ধতা নিরসনে সরকারের কাছে দাবি জানান। আগামী ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। এদিকে, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা কার্যালয়ে সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি চিত্তরঞ্জন গোলদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অশোক কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, রেশন, পেনশন, কাজের দাবিতে অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলন সফল করতে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। গরীবদের নামে বরাদ্ধের বৃহৎ অংশই ক্ষমতাসীন রাজনৈতিক সুবিধাভোগী দালাল কর্তৃক লুটপাট হয়ে যায়। এই লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বানেই এ সমাবেশ। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মোস্তাইন গাজী ও ফরহাদ হোসেন, সহ-সম্পাদক প্রশান্ত মণ্ডল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মুকুল গোলদার, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, অমিয় দাশরায়, দুলাল সরকার, বিধান মণ্ডল প্রমুখ। চট্টগ্রাম দক্ষিণ : গত ২৫ সেপ্টেম্বর ক্ষেতমজুর সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির বর্ধিত সভা আলহাজ্ব আবুল কালাম চাষীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরেশ কর, জেলা কমিটির নেতা মারন কান্তি দে, শ্যামল কান্তি বিশ্বাস, গোলাম মোস্তফা, মেগনাদ সাহা, লোকমান মিয়া, জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, মদিনা বেগম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলার সভার তারিখ নির্ধারণ করা হয়। সভা থেকে রেশন, পেনশন, কাজ, ন্যায্য মজুরির দাবিতে ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানান। দিনাজপুর : ক্ষেতমজুর সমিতি দিনাজপুর জেলা কমিটির বর্ধিত সভা গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি শ্রীদাম দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি মেহেরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির নেতা এখলাছুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া, যোগেশ চন্দ্র রায়, ফিরোজ ভূইয়া, শুশীলা বালা, স্বাধীন রায়, মামুনুর রশীদ, অমৃত রায়। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজার রহমান। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। গাজীপুর : ক্ষেতমজুর সমিতি গাজীপুর জেলা কমিটির সভা ওয়াহিদুজজামানের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কল্লোল বনিক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন খান। বক্তব্য রাখেন সিপিবি গাজীপুর জেলা কমিটির সভাপতি রতীশ কুমার দেবনাথ, ক্ষেতমজুর সমিতির নেতা দুলাল সিকদার, ফরিদ প্রধান প্রমুখ। সভায় রেশন, পেনশন, কাজের দাবিতে গ্রামেগঞ্জে আন্দোলন জোরদারের আহ্বান জানান। নোয়াখালী : ক্ষেতমজুর সমিতির নোয়াখালী জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি নোয়াখালী কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন আবু তাহের ভূঁঞা, সভা পরিচালনা করেন বিমল মজুমদার, বক্তব্য রাখেন, মজিব, তপন ঘোষ, মোর্শেদা ডেজলী, নাছের, নুর মহম্মদ, নজরুল ইসলাম, মনয়ারা, বাবুল ঘোষ, রবিউল ইসলাম রিয়াদ, আলাউদ্দিন, আমির হোসেন প্রমুখ। সাভার : ক্ষেতমজুর সমিতি সাভার উপজেলার গোহালিকান্দি গ্রামে গত ২৬ সেপ্টেম্বর সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, নির্বাহী কমিটির সদস্য সোহেল আহমেদ। আরো বক্তব্য রাখেন ইসরাফিল, আব্দুর রহিম, নজরুল ইসলাম, মনোযারা বেগম, পান্নু বেগম, আমেনা বেগম, আব্দুর রাজ্জাক, আব্দুল আজিজ, প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, এ অঞ্চলের ভূমিহীনরা দীর্ঘদিন ধরে খাসজমিতে বাড়ি করে বসবাস করে আসছে। কিন্তু সন্ত্রাসীরা এসব খাস জমি ভূমিহীনদের উচ্ছেদের পাঁয়তারা করছে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এসব মোকাবেলা করার আহ্বান জানান। সভা থেকে আগামী ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..