ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার দাবি কৃষক সমিতির

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
চট্টগ্রাম সংবাদদাতা : পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং কয়েকদিনের টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে মৃত গবাদি পশু, ঘুরা রোগে আক্রান্ত গরুর মালিকদের ও চাষীদের সহায়তা প্রদানের দাবি জানিয়েছে কৃষক সমিতি। একইসঙ্গে গত ৪ আগস্ট পটিয়ার কৃষিক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমূহকে চিহ্নিত করে একটি কার্যকর পরিকল্পনা গ্রহন করার জন্য বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির উদ্যোগে ১৩ দফা দাবি ও সুপারিশ সম্বলিত স্মারকলিপি পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান এর নিকট প্রদান করা হয়। সংক্ষিপ্ত মতবিনিময়ে সর্বোচ্চ গুরুত্বসহকারে স্মারকলিপির দাবি ও সুপারিশসমূহকে আমলে নিয়ে কর্তৃপক্ষকে অতিদ্রুত জানানোর আশ্বাস প্রদান করেন তিনি। এছাড়াও উপজেলা মৎস্য অফিসারের দপ্তরে স্মারকলিপি’র অনুলিপি দেয়া হয়। শেষে পটিয়া উপজেলা চত্বরে কৃষক-ক্ষেতমজুর-পান চাষীদের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ প্রকৌশলী শ্যামল কান্তি বিশ্বাস অবিলম্বে পটিয়ার কৃষিক্ষেত্রের সমস্যা সমূহ সমাধানের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি চট্টগ্রাম দক্ষিণ শাখার কার্যকরী সংগ্রামী সভাপতি আবুল কালাম চাষী, ক্ষেতমজুর সমিতির চ. দ. জেলা শাখার সহ-সভাপতি শ্যামল কান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, এছাড়া পানচাষী নেতা উজ্জ্বল চৌধুরী, রণজিত চৌধুরী, ক্ষেতমজুর নেত্রী খালেদা বেগম প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..