জনমনে ন্যূনতম আস্থা সৃষ্টি হওয়ার মতো উদ্যোগ নেই সরকারের
সিপিবি ঢাকা দক্ষিণের বিক্ষোভ
একতা প্রতিবেদক :
তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন এবং ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণের শান্তিনগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার বলেছেন, চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেশের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত করেছে। এখন পর্যন্ত জনমনে ন্যূনতম আস্থা সৃষ্টি হওয়ার মতো সরকারের কোনো উদ্যোগ নেই। অন্যদিকে নিজের ব্যর্থতা ঢাকতে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে বিষোদগার করছেন জ্বালানি মন্ত্রী। গত ১৪ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর শান্তিনগর মোড়ে অনুষ্ঠিত এই বিক্ষোভে সিপিবি শান্তিনগর শাখার সভাপতি হযরত আলীর সভাপতিত্বে ও সহ-সম্পাদক মিয়া মোহাম্মদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদিব সাহা এবং পল্টন থানা কমিটির সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল, শ্রমিকনেতা জাহিদ নগর, ডালিয়া আক্তার প্রমুখ।
সমাবেশে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পরিবর্তে ব্যয়বহুল এলএনজি আমদানিনির্ভরতা দেশের জ্বালানি নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। একেরপর এক ভাসমান এলএনজি টার্মিনাল অচল হয়ে যাচ্ছে। এসব সংকটের সুরাহা করার বদলে সরকারের মন্ত্রীরা জ্বালানি তেলের বাজারের নিয়ন্ত্রণ চিহ্নিত একটি গোষ্ঠীকে দেয়ার জন্য উঠেপড়ে লেগেছে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজধানীর শান্তিনগর মোড়, পীর সাহেবের গলি, শান্তিনগর বাজার এলাকা প্রদক্ষিণ করে।
শেষের পাতা
দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
বাসযোগ্য ঢাকা গড়তে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও গণমুখী পরিকল্পনা
চা-শ্রমিকদের আন্দোলনে ১৩৫ নাগরিকের সংহতি
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান লিজের সিদ্ধান্তের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ
গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের দাবি
ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার দাবি কৃষক সমিতির
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন