চা-শ্রমিকদের আন্দোলনে ১৩৫ নাগরিকের সংহতি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে ১৩৫ জন নাগরিকের সংহতি জানিয়ে বিবৃতি প্রদান করে গত ১৩ আগস্ট। গত প্রায় এক মাস ধরে বাংলাদেশের চা শ্রমিকরা চার দফা দাবিতে আন্দোলন করছেন। তাঁদের দাবিগুলো হলো, ২০২৩ সালে ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক প্রণীত ‘গেজেট-২০২৩’ বাতিল, ৫০০ টাকা দৈনিক মজুরি নির্ধারণ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) এর নির্বাচন এবং ভূমি অধিকার নিশ্চত করা। রাফিকুজ্জামান ফরিদ স্বাক্ষরিত বিবৃতিতে সংহতি জানিয়ে স্বাক্ষর করেন, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ্ খান, অধ্যাপক ডা. হারুন অর রশীদ, অধ্যাপক সামিনা লুৎফা, মাসুদ রানা, রজত হুদাসহ ১৩৫ জন নাগরিক। বিবৃতিদাতারা বলেন, আমরা ৪ দফা দাবিতে চলমান চা শ্রমিক আন্দোলনকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং একইসঙ্গে সরকারকে চা শ্রমিকদের এই ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। চা শ্রমিকরা নিন্মলিখিত চার দফা দাবি জানিয়েছেন- ১) ২০২৩ সালে ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক প্রণীত ‘গেজেট-২০২৩’ বাতিল কর। ২) ৫০০ টাকা দৈনিক মজুরি নির্ধারণ কর। ৩) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) এর নির্বাচন করতে হবে। ৪) চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চত কর।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..