জয়পুরহাটে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে জয়পুরহাটে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই বিকেল ৪টায় জয়পুরহাটের আবুল কাশেম ময়দান সংলগ্ন সাম্যবাদী আন্দোলনের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিবি নেতা আব্দুর রশিদ এবং সঞ্চালনা করেন বাসদ নেতা অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ। সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. আমিনুল ফরিদ, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পাঠচক্র সম্পাদক কৃষিবিদ ওবায়দুল্লাহ মুসা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম এবং বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গত ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন ড. ইউনূসের সরকার বিদায়ের তিন দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের পরিপন্থী একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। তারা অবিলম্বে এই অসম ও গোলামির চুক্তি বাতিলের দাবি জানান। বক্তারা আরও বলেন, চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দেশের স্বার্থবিরোধী। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হলে তার পরিণতি শুভ হবে না বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..