সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’র নওগাঁতে প্রতিনিধি সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট নওগাঁ জেলা প্রতিনিধি সভা গত ১ জুলাই বিকাল নওগাঁ মুক্তির মোড়ে সিপিবি কার্যালয়ে সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি মহসিন রেজা’র সভাপতিত্বে এবং বাসদ নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. আমিনুল ফরিদ, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র সম্পাদক কৃষিবিদ ওবায়দুল্লা মুসা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম প্রমুখ। প্রতিনিধি সভায় বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবিতে সারাদেশে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা অভিযোগ করেন, এই চুক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কৃষি, স্বাস্থ্য, বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। তারা এ চুক্তিকে একটি অসম, অযৌক্তিক ও দেশবিরোধী গোলামির চুক্তি হিসেবে অভিহিত করে দ্রুত বাতিলের জোর দাবি জানান। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের বন্দর ও করিডোর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার যেকোনো অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। তারা সরকারকে জনস্বার্থবিরোধী সব সিদ্ধান্ত থেকে সরে এসে দেশের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের ও আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..