উদীচী ঢাকা-১ বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

সাংস্কৃতিক আন্দোলনে প্রশিক্ষণ অপরিহার্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা-১ বিভাগীয় কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজে আয়োজন করা হয়। ৩ জুলাই অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উদীচী ঢাকা-১ বিভাগীয় কমিটির আহ্বায়ক শিবাণী ভট্টাচার্য। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন এবং কাপাসিয়া শাখা সংসদের সভাপতি নূরুল আমিন শিকদার। দিনব্যাপী বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম, সহ-সভাপতি প্রবীর সরদার, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সংগঠনবিষয়ক সম্পাদক শেখ আনিসুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য কংকন নাগ এবং কেন্দ্রীয় সংসদের সদস্য বিমল মজুমদার। পুরো কর্মশালা সঞ্চালনা করেন ঢাকা-১ বিভাগীয় কমিটির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান মামুন। কর্মশালার সূচনায় জাতীয় সংগীত, উদীচীর সংগঠন সংগীত এবং কয়েকটি গণসংগীত পরিবেশন করেন উদীচী কাপাসিয়া শাখা সংসদের শিল্পীরা। আলোচনা পর্বে প্রবীর সরদার উদীচীর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। অমিত রঞ্জন দে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। শেখ আনিসুর রহমান সংস্কৃতির বর্তমান সংকট এবং তা উত্তরণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। সমাপনী পর্বে মাহমুদ সেলিম বর্তমান বাস্তবতায় উদীচীর করণীয়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা-১ বিভাগীয় কমিটির আওতাধীন ৫টি জেলা ও ১৫টি শাখা সংসদের শিল্পী, কর্মী ও সংগঠকরা অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় উদীচী ঢাকা-১ বিভাগীয় কমিটির এই বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..