রেশনের দাবিতে ক্ষেতমজুর সমিতির সভা-সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : পল্লী রেশন চালুসহ সকল গ্রামীণ বরাদ্দ বাড়ানো, লুটপাট বন্ধ ও এনজিও ঋণের সুদের হার কমানো, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী, বিধবা ভাতা দশ হাজার টাকা করার দাবিতে সারাদেশে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর : ক্ষেতমুজর সমিতি দিনাজপুর জেলা কমিটির বর্ধিত সভা গত ১ নভেম্বর অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অর্ণব সরকার। এছাড়াও আলোচনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজার রহমান, সদস্য ফিরোজ ভুঁইয়া, আজিজুল হক চৌধুরী, স্বাধীন চন্দ্র রায়, আব্দুস সোবহান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিবি নেতা ইকবার সিদ্দিকী। সভায় বিভিন্ন উপজেলায় সভা ও ক্ষেতমজুরদের দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। নওগাঁ : ক্ষেতমজুর সমিতি নওগাঁ জেলার মান্দা উপজেলার কমিটির উদ্যোগে সুতিহার ভূমি অফিসের চাঁদাবাজিসহ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন মান্দা উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেকেন্দার আলী মন্ডল, আব্দুল কুদ্দুস ও সিপিবি নেতা হাফিজুর রহমান। সমাবেশে নেতৃবৃন্দ ভূমি অফিসের দুর্নীতি, চাঁদাবাজি বন্ধের দাবি জানান। কুড়িগ্রাম : গত ২৫ অক্টোবর কুড়িগ্রাম জেলা কমিটির সভা জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা এমদাদুল হক মিলন, জেলা কমিটির সাবেক সভাপতি উপেন্দ্র সরকার, আখতারুল ইসলাম রাজু প্রমুখ। সভায় ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের দাবি নিয়ে উপজেলা ও গ্রাম পর্যায়ে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাওর, বাওড়, জলাশয়, বিলের ইজারা বাতিল করে মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান। বিনামূল্যে দরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানানো হয় সভা থেকে। গাইবান্ধা : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলা কমিটির সভা গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন এমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিপুল, মশিউর রহমান মইশাল, খয়বর হোসেন, ক্ষীতিশ চন্দ্র বর্মন প্রমুখ। এছাড়া সদর উপজেলার কুপতলা ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মশিউর রহমান মইশাল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ইউনিয়ন কমিটি সদস্য আলামিন মিয়া, রওশন আলী প্রমুখ। সমাবেশের পূর্বে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলার সদর উপজেলার কুপতলা ইউনিয়ন কমিটি গঠন করা হয়। ৪৫ সদস্য ইউনিয়ন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাবলু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
প্রথম পাতা
‘রাষ্ট্রের চরিত্র বদল না হওয়ায় শ্রমিক হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না’
অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করুন
‘মেহেরবানি’
আরপিও’র অগণতান্ত্রিক সংশোধনী এবং নির্বাচনী ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল কর
শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান
পোল্যান্ডের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে নিবর্তনমূলক পদক্ষেপের বিরুদ্ধে যৌথ বিবৃতি
লড়াইয়ের মধ্য দিয়ে চা-শ্রমিকদের অধিকার আদায় করে নিতে হবে
বন্দর ইজারার সিদ্ধান্ত না পাল্টালে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিক্ষোভ
দেশের সংকট-নতুন রাজনৈতিক শক্তির উত্থান
সংশোধনী
পীর-ফকির-বাউলদের ওপর হামলায় পুলিশকে সন্ত্রাসের পক্ষে ব্যবহার করছে সরকার

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..