সভাপতি সবুর, সা. সম্পাদক চন্দন পুনঃনির্বাচিত, আবিদ সাংগঠনিক সম্পাদক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশ কৃষক সমিতির সম্মেলন পরবর্তী কাউন্সিলের মাধ্যমে এস এম সবুরকে সভাপতি ও কাজী সাজ্জাদ জহির চন্দনকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবিদ হোসেন। কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- নুরুর রহমান সেলিম, আলতাফ হোসাইন, বিপ্লব চাকী, নিমাই গাঙ্গুলী, কাজী সোহরাব হোসেন, আতাউর রহমান কালু, পুলক কুমার দাশ এবং এস এ রশীদ। সুকান্ত শফি চৌধুরী কমল ও জাহিদ হোসেন খান নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক হয়েছেন। এর আগে ১০ দফা দাবি আদায়ে জোরদার কৃষক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় নিয়ে ১৬ ফেব্রুয়ারি বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে সম্মেলনের উদ্বোধন হয়। ১৭ ফেব্রুয়ারি দিনভর শহীদ টিটো মিলনায়তনে কাউন্সিল অধিবেশন চলে। আগের কমিটির সভাপতি অ্যাড. এস এম এ সবুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দনের সঞ্চালনায় অধিবেশন শুরু হয়। কাউন্সিলে সভাপতিমণ্ডলীর দায়িত্ব পালন করেন এস. এম এ সবুর, কাজী সোহরাব হোসেন, আলতাফ হোসাইন, বিপ্লব চাকী, নিমাই গাংগুলি ও শামসুজ্জামান হীরা। সারাদেশের ৫০ জেলার দেড় শতাধিক উপজেলার ৩৫০ জন প্রতিনিধির উপস্থিতিতে শোক প্রস্তাব উত্থাপন করেন গত কমিটির নির্বাহী সদস্য লাকী আক্তার। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সাংগঠনিক রিপোর্ট দেন সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান। সম্মেলনে আগত বিদেশি অতিথিরা কাউন্সিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন। কাউন্সিল অধিবেশনে কৃষি ও কৃষকের সমস্যা নিরসনে ৩৯টি প্রস্তাব গৃহীত হয়। কাউন্সিল অধিবেশনে রিপোর্টের আলোচনা করেন প্রতিনিধিরা। শক্তিশালী কৃষক সংগঠন ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। পরে বিভিন্ন সাংগঠনিক বিষয় বিশদ আলোচনা শেষে ১০টি পদ পরবর্তীতে কো-অপ্ট করা সাপেক্ষে ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন (জেষ্ঠ্যতার ভিত্তিতে নয়)- সদস্য মো. শাহ আলম, রোমান হায়দার, মানবেন্দ্র দেব, লাকী আক্তার, শামসুজ্জামান হীরা, আব্দুস সাত্তার মণ্ডল, আসাদুল্লাহ টিটো, লীনা চক্রবর্তী, আব্দুন নবী, গৌরাঙ্গ লাল মল্লিক, মোতালেব মোল্লা, কানন আরা, আনোয়ার হাসান, ডা. এনামুল হক ইদ্রিস, মোবারক হোসেন ঝন্টু, তোফাজ্জল হোসেন শান্তি, অ্যাড. মানিক মজুমদার, সাজেদুল ইসলাম, সুজাত আলী, নূর মোহাম্মদ, সাদেকুল ইসলাম, হাসান আলী শেখ, হুমায়ুন কবীর, আহসান হাবিব, মো. হেলাল উদ্দিন, আলতাফ হোসেন, হুমায়ুন কবির, আব্দুর রহমান, মহসিন রেজা, হাসান আলী, সহিদুল্লাহ সবুজ, জহর লাল দত্ত, শওকত আলী, সুধীন সরকার মঙ্গল, রুহুল আমিন, ইয়াকুব আলী, আমজাদ হোসেন, নাজমুল আহসান রাসেল, মোতাহার হোসেন, নূর মো. আনসার, মজিবুর রহমান, শেখ মো. হান্নান, আব্দুর রহিম।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..