‘ব্যবস্থা’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : অনেকেই বলা শুরু করেছেন, দেশে নাকি পুরনো দিন ফিরে এসেছে। পুরনো দিন মানে আওয়ামী লীগের সময়। এরপর আরও দুই বছরের বেশি সময় পার হয়ে গেছে। এখন নয়া বন্দোবস্তের সময়। ফলে বলা যেতে পারে, বন্দোবস্তের হাত বদল হয়েছে। আগে যা আওয়ামী লীগ করতো, এখন তা বিএনপি করছে। আগে ছাত্রলীগ করতো, এখন তা ছাত্রদল বা ছাত্রশিবির করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ছাত্রদল, আগে এই কাজ করেছে ছাত্রলীগ। দেশে এখন ছাত্রলীগ নাই তখন যদি মনের দুঃখে ছাত্রলীগকে দেখতে চায় তাহলে উচিত হবে ছাত্রদলকে দেখা। কারণ, দিকে দিকে এখন সেসব নয়া বন্দোবস্তই বাস্তবায়ন হতে চলেছে। এদিকে, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে বামপন্থিরা বিক্ষোভ করেছে। এই ঘটনাটা যখন অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল তখন বিএনপি এর প্রতিবাদ জানিয়েছিল। তারা বলেছিল, এটি দেশবিরোধী উদ্যোগ। এখন সেই বিএনপি দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য বন্দরের টার্মিনাল ইজারা দিয়েছে। এখন যেহেতু বিএনপি সরকার এটা করেছে— সেটাকে আর দেশবিরোধী বলা যাবে না। এটা মহামান্য ইউনূসের অন্তর্বর্তী সরকার মতোই সহিহ শুদ্ধ। ফলে এখন কেউ যদি অন্তর্বর্তী সরকারের ছায়াও এই সরকারের মধ্যে দেখতে পায় তাতে আর মিথ্যা কী? এদিকে আগেও গায়ের জোরে বিভিন্ন সরকার দেশবিরোধী নানা সিদ্ধান্ত মানুষের ওপর চাপিয়ে দিয়েছে। হামলা-লাঠিপেটা-মামলা করে সেসব সিন্ধান্তের প্রতিবাদের কণ্ঠ রুখে দিতে চেয়েছে। কিন্তু পারেনি। নতুন সরকারও একই পথে হাঁটছে, তারা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে বামপন্থিদের বিক্ষোভে বেধড়ক লাঠিপেটা করেছে। নয়া বন্দোবস্ত বলে কথা!

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..