কার স্বার্থে বাজেট
বাজেটের আকার ও তার শ্রেণি চরিত্র
মুজাহিদুল ইসলাম সেলিম
শ্রেণিবৈষম্য ও ধনবৈষম্য হলো একটি শ্রেণিবিভক্ত সমাজের অবিচ্ছেদ্য অনুষঙ্গ ও বৈশিষ্ট্য। আমাদের সমাজেও বিভিন্ন অংশের মানুষের মধ্যে ধন-সম্পদের বিন্যাস ও বণ্টন হলো অসম। শুধু অসম নয়, চরমভাবে ও ক্রমবর্ধমান মাত্রায় অসম। সমাজের মেরুকরণ ঘটেছে প্রধানত দুই বিপরীত প্রান্তে। এক প্রান্তে রয়েছে সমাজের অতি ক্ষুদ্র খুব বেশি হলে ৫ শতাংশের একটি অংশ, যাদের হাতে আজ পুঞ্জিভূত হয়েছে দেশের সিংহভাগ সম্পদ। এরা হলো ‘ঃযব যধাবং’ অর্থাৎ ‘পেট মোটা সব-থাকাদের’ অংশ। অপর প্রান্তে রয়েছে সমাজের সেই বিশাল সংখ্যাগরিষ্ঠ ৯৫ শতাংশ মানুষ, যাদের হাতে..
বিস্তারিতমার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবে দাসত্বের ও দেশ বিক্রির গোলামি চুক্তি
গোলটেবিল আলোচনায় বক্তারা
একতা প্রতিবেদক : আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তিকে দাসত্বের ও দেশ বিক্রির গোলামি চুক্তি হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। এ চুক্তি বাতিলসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ বন্ধের দাবিতে ১০ জুন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় এ দাবি জানান হয়। জোটের শীর্ষ নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় আলোচনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের..
বিস্তারিতগণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রাথমিক বাজেট প্রতিক্রিয়া
একতা প্রতিবেদক : গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট-এর কেন্দ্রীয় নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পাটির সভাপতি..
বিস্তারিতজেলা-উপজেলায় ‘মিট দ্য কমরেডস’
লড়াই-সংগ্রাম জোরদার করার আহ্বান
একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় উপজেলায় ‘মিট দ্য কমরেডস’ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে একদিকে প্রান্তিক পর্যায়ের সমস্যাগুলি জানার সুযোগ হচ্ছে, গ্রাম-শহরের কমরেডরা মিলিত হচ্ছেন পাশাপাশি পার্টির লড়াই-সংগ্রামের বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। এ ধারাবাহিকতায় গত ১২ জুন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের (বাড্ডা-হাতিরঝিল-তেজগাও) কমরেডদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির..
বিস্তারিতসিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
একতা ডেস্ক : এই কলামটি সাপ্তাহিক একতার ৫৬ বর্ষের ৩২নং সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে আজ মুদ্রিত হচ্ছে তার ১৩তম কিস্তি। (১৩) সামরিক সন্ত্রাস: জনগণের বিক্ষোভের প্রকাশ (১৯৫৮ সনের অক্টোবর হইতে ১৯৬১ সনের শেষ পর্যন্ত) সামরিক সন্ত্রাস কমরেডগণ, রাজনৈতিক ক্ষমতার আস্বাদ পাইলে সামরিক নেতারা সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী সহ্য করে না। তাই, সামরিক শাসন জারির মাত্র ২০ দিন পর ঐ শাসন কায়েম করার চক্রান্তের অন্যতম প্রধান নেতা প্রেসিডেন্ট ইস্কান্দার মীর্জাকে সামরিক নেতাদের হুকুমে দেশত্যাগ করিতে হইয়াছিল। সামরিক শাসন জারির পূর্বক্ষণে --- কেন্দ্রীয় কমিটি মনে করিয়াছিল যে নির্বাচন..
বিস্তারিতবড় ফাঁপা বাজেট : জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বৈষম্য বাড়বে
সিপিবির বাজেট প্রতিক্রিয়া
একতা প্রতিবেদক : জাতীয় সংসদে উত্থাপিত অর্থবিল ২০২৬ (জাতীয় বাজেট ২০২৬-২৭)-এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেশের ইতিহাসের বৃহত্তম প্রায় ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে গণবিরোধী চরিত্রের উল্লেখ করে তা স্বাগত জানাতে অপারগতা প্রকাশ করেছে। গত ১১ জুন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, প্রস্তাবিত বাজেট অনেক বড় অংকের কিন্তু একইসাথে বাস্তবায়নের ক্ষেত্রে অসার বা ফাঁকা বলে প্রতিভাত হচ্ছে। মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো ও নতুন কর্মসংস্থান..
বিস্তারিতপ্রস্তাবিত বাজেট বৃহৎ শ্রমজীবী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যর্থ
একতা প্রতিবেদক : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট দেশের বিশাল শ্রমজীবী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। প্রস্তাবিত এই বাজেট ঘোষণার পর গত ১২ জুন এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারি গভীর উদ্বেগ ও তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের প্রায় ৭০ লাখের অধিক চালক ও তাদের ওপর নির্ভরশীল ৩ কোটি মানুষের জীবন-জীবিকাকে এই বাজেটে চরমভাবে উপেক্ষা করা হয়েছে। এটি কোনোভাবেই মেহনতি মানুষের কল্যাণমুখী বাজেট হতে..
বিস্তারিতবিশ্বকাপে বিশ্ব কোথায়?
একতা প্রতিবেদক : অসংখ্য প্রশ্ন, বিতর্ককে সামনে রেখে শুরু হয়েছে বিশ্বকাপের সবচেয়ে বড় আসর- বিশ্বকাপ। বিশ্বকাপে জায়গা করে নেওয়া দেশের সঙ্গে স্বাগতিক দেশের যুদ্ধ, টিকেটের আকাশছোঁয়া মূল্য ও সার্বিক খরচ, ফুটবলের আত্মাকে বিক্রি করে দেওয়া এবং আরও নানা বিতর্ক ও প্রশ্নে জর্জরিত এক বিশ্বকাপ। রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিযোগিতার যে প্রতিশ্রুতি ছিল তা যেন ভেসে কবেই। এই টুর্নামেন্ট নানাভাবে আরও বেশি রাজনৈতিক রূপ নিয়েছে। গতানুগতিক বা প্রত্যাশা অনুযায়ী কিছু না ঘটার পরিবর্তে, ২০২৬ বিশ্বকাপ এমন সব অভূতপূর্ব সমস্যা তৈরি করেছে, যা এই প্রতিযোগিতার..
বিস্তারিত‘মন্ত্রী কহেন’
একতা প্রতিবেদক : সারাদেশ এখন উত্তাল ‘সৎ লোকের সৎ দলের’ ব্যাংক নিয়ে। সেই ব্যাংক থেকে সৎ লোকেরা হাজার হাজার কোটি টাকা ভোটের মাঠে খরচ করেছেন। আর এটা এতদিন পর ধরতে পেরেছে সরকার। একটা ব্যাংকের টাকা যে এভাবে নির্বাচনের মাঠে চলে গেছে সেটা বুঝতেও সরকারের ১০০ দিন পার হতে হল। এই ‘সৎ লোকেরা’ একসময় সরকারে যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গেই ছিলেন। তখন অবশ্য অনেকই তাদের যুদ্ধাপরাধকে ‘সততা’ দিয়ে ঢেকে রাখতেন। আজ অবশ্য পরিস্থিতি ভিন্ন। এ কারণেই হয়ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে..
বিস্তারিত