শোক
মোহিত লাল
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভোলা জেলার চরফ্যাশন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কমরেড মোহিত লাল মজুমদার মৃত্যুবরণ করেছেন। গত ৬ জুন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মোহিত লাল মজুমদার মৃত্যুবরণ করেন।
কমরেড মোহিত লাল মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভোলা জেলা কমিটির সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহা। এছাড়াও ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মোহিত লাল মজুমদারের পিতা সুবল চন্দ্র শীল এ অঞ্চলের প্রখ্যাত কৃষক নেতা এবং ভোলায় সিপিবি প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন। বিজ্ঞপ্তি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন