শূন্য রেখায় আটকে পড়া মানুষকে রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে
একতা প্রতিবেদক :
সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পুশব্যাক/ পুশইনের ঘটনায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।
গত ৮ জুন এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার বলেন, “এই ধরনের বেআইনি, অন্যায় পদক্ষেপ আন্তর্জাতিক সীমান্ত আইন এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপন্থি। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা ও সীমান্ত নিরাপত্তা সুরক্ষায় সরকারকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।”
সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন স্থান থেকে আটক বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পরিবারসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্ত এলাকা দিয়ে জোরপূর্বক ঠেলে (পুশব্যাক/পুশইন) দেওয়ার চেষ্টা করছে। অপরদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের গ্রহণ না করার ফলে অনেকে সীমান্তের শূন্যরেখায় আটকে পড়ছেন।
আটকে পড়া ব্যক্তিরা বেশিরভাগই শ্রমজীবী মেহনতি মানুষ। তারা পরিবার নিয়ে খোলা আকাশের নিচে খাদ্য, পানীয় ব্যাতিত নিরাপত্তাহীনভাবে মানবেতর জীবন অতিবাহিত করছে। এভাবে পুশব্যাক/পুশইনের ঘটনায় জীবন ঝুঁকির মধ্যে পড়ছেন তারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ভারত সরকারের উচ্চ পর্যায়ের সাথে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে জোরালো যোগাযোগ স্থাপন করতে হবে। কোনো ব্যক্তিকে কথিত অবৈধ অভিবাসী হিসেবে ফেরত পাঠাতে হলে তা অবশ্যই আন্তর্জাতিক আইন এবং দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। পুশইন চেষ্টার ফলে সীমান্তে যাতে কোনো ধরনের মানবিক বিপর্যয় না ঘটে এবং স্থানীয় বাংলাদেশি নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ শূন্যরেখায় আটকে পড়া ব্যক্তিদের জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
শেষের পাতা
ছাঁটাইয়ের নামে চাকরিচ্যুতি ও দমন-পীড়ন বন্ধ করতে হবে
পোশাক কারখানায় চাকরিচ্যুতদের চাকরিতে বহাল রাখার দাবি
হকার উচ্ছেদের প্রতিবাদে স্মারকলিপি ও মিছিল
নারীর শিক্ষা-অধিকার আদায়ে লীলা নাগ এখনো প্রাসঙ্গিক
হামের টিকা ঘাটতির কারণে শিশু মৃত্যু : খেলাঘর
বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি সিপিবির
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন