খুলনা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে সুদীপ্ত ও তনুশ্রী

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
খুলনা সংবাদদাতা : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলার ৪১তম কাউন্সিল অধিবেশন গত ২১ নভেম্বর বিএমএ ভবন খুলনার অডিটরিয়ামে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সংসদের সদস্য ও জেলা সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সুদীপ্ত মণ্ডলকে সভাপতি, তনুশ্রী তনুকে সাধারণ সম্পাদক ও অর্ঘ্য মণ্ডল তীর্থকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট খুলনা জেলা কমিটি সংসদ নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি উত্তম মণ্ডল, পিয়ার মণ্ডল, ঐশী জ্যোতি গোলদার, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ নাঈম, প্লাবন চন্দ্র, সুজন সরকার, কোষাধ্যক্ষ শ্বাশত মণ্ডল, দপ্তর সম্পাদক কাফি আনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তিতাস চক্রবর্ত্তী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক দিব্যজ্যোতি সাহা, সাংস্কৃতিক সম্পাদক ফাউজুর রহমান শ্রাবণ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক হিরণ মণ্ডল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতম রপ্তান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উৎপল ঘোষ, নির্বাহী সদস্য নাহিদ হাসান, সাজু গাজী, প্রবাল রায়, আতাহার সিফাত, রনি মিস্ত্রী। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য নাহিদ হাসান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..