নোটিশ
২০২৬ সালের জন্য সিপিবির সদস্যপদ নবায়ন প্রসঙ্গ
২০২৬ সালের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্যপদ নবায়নের জন্য কেন্দ্র থেকে জেলা কমিটিসমূহের কাছে নবায়ন ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। এবার নবায়নের আগে ৬টি কাজের ভিত্তিতে স্ক্রুটিনি করতে হবে না। সদস্যদের শাখা সভায় উপস্থিত থেকে নবায়ন ফি ও লেভি পরিশোধ সাপেক্ষে সদস্যপদ নবায়ন করতে হবে। নবায়নের কাজ শেষ করে শাখাকে উপজেলা কমিটির মাধ্যমে ২০ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নবায়ন ফরমগুলো জেলায় জমা দিতে হবে। প্রতিটি ফরম ভালো করে যাচাই করে জেলা কমিটিকে অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হবে। নবায়ন ফর্মের সঙ্গে-ক) কেন্দ্রের প্রাপ্য চাঁদার অংশ (সদস্যপ্রতি ২ টাকা হারে), খ) জেলা কমিটির বার্ষিক আয়ের কমপক্ষে ১%, গ) নবায়ন ফর্মের সঙ্গে পাঠানো তথ্যফরমগুলো (পূরণকৃত), ঘ) নতুন সদস্যদের (২০২৫ সালের জন্য নবায়নের পর যাঁরা সদস্যপদ পেয়েছেন) ‘সদস্যপদের আবেদনপত্র’-এর কেন্দ্রীয় কমিটির অংশ (আগে পাঠানো না হয়ে থাকলে) ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে কেন্দ্রে জমা দিতে হবে। এসব ছাড়া নবায়ন ফরম গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
‘২০২৬ সালের জন্য সদস্যপদ নবায়ন বিষয়ক নির্দেশাবলি’ অনুসরণ করতে হবে। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে।
নবায়ন ফরম, তথ্য ফরম ও নির্দেশাবলির ফটোকপি শাখাসহ সব পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা জেলা কমিটিকে করতে হবে। নবায়নের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার দায়িত্ব জেলা কমিটির। কেন্দ্রীয় কমিটি নবায়নের চূড়ান্ত অনুমোদন দেবে।
ত্রয়োদশ কংগ্রেসের স্মারক মগ সংগ্রহ করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র ত্রয়োদশ কংগ্রেসের স্মারক মগ পাওয়া যাচ্ছে। জাতীয় সাহিত্য প্রকাশনীর মুক্তিভবনস্থ বিক্রয়কেন্দ্র থেকে স্মারক মগ সংগ্রহ করা যাবে। প্রতিটি মগের দাম ২০০ টাকা। যোগাযোগ : ০১৭৬৬৭৯৭৯৭৯।
সিপিবির ২০২৬ সালের ডায়েরির সংশোধনী আহ্বান
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র “ডায়েরি ২০২৬” প্রকাশের প্রস্তুতি-কাজ চলছে। ডায়েরির কোনো সংশোধনী থাকলে, তা জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে পার্টির কেন্দ্রীয় অফিসে লিখিতভাবে সংশোধনী পাঠাতে হবে। ফোনে যোগাযোগ : ০১৭৩৮৫১৫১৫১।
শেষের পাতা
সারাদেশে যুব ইউনিয়নের সুবর্ণজয়ন্তী উদযাপন
গ্রামীণ কর্মসূচি ও বরাদ্দের অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি
রাজবাড়ীতে কমরেড কমল কৃষ্ণ গুহ’র স্মরণসভা
কৃষক সমিতি মৌলভীবাজার কমিটির বর্ধিত সভা
স্কুল মাঠে বিশাল ডোবা আতঙ্কে শিক্ষক-অভিভাবক
মিঠাপুকুরে সিপিবির পথসভা
যেখানেই সংগ্রাম-যুদ্ধ সেখানেই সুকান্ত : উদীচী
সিপিবি খুলনা মহানগর কমিটির সভা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন