পানগাঁও ও লালদিয়া ইজারা চুক্তি বাতিল কর : স্কপ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটর কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ৩০ বছরের জন্য ইজারা দেওয়ার অপচেষ্টা বন্ধ এবং লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ গত ২৬ নভেম্বর সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরমূখী সড়ক অবোরোধ কর্মসূচির সমার্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এ দাবি জানান। স্কপ এর যুগ্ম সমন্বয়ক আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় এবং স্কপ নেতা মাহবুবুল আলমের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বন্দর ইজারা ও করিডোর বিরোধী আন্দোলনের সংগঠক শ্রমিকনেতা সেকান্দার হায়াৎ প্রমুখ। এসময় আরও বক্তব্য রাখেন- স্কপ নেতা সাকিল আক্তার চৌধুরী। সমাবেশে উপস্থিত ছিলেন স্কপ নেতা রাজেকুজ্জামান রতন, শামীম আরা, নুর মোহাম্মদ আকন্দ, বাদল খান, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ শাহ আলম, খলিলুর রহমান, আমিরুল হক আমিন, নুরুল আমিন, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, পুলক রঞ্জন ধর, আব্দুল আজীজ, আসাদুজ্জামান বাবু, বন্দর ইজারা ও করিডোর বিরোধী আন্দোলনের সংগঠক ডা. আবু সাঈদ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশের বাম রাজনৈতিক শক্তি ও প্রধান রাজনৈতিক দলসহ দেশের শ্রমিক-কর্মচারী শ্রমজীবী মানুষেরা তথা দেশের ৯৯ শতাংশ মানুষ যখন দেশের বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়া কে সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি করবে বলে মনে করছে সেই সময় অন্তর্বতী সরকার জনমতের বিরুদ্ধে দাঁড়িয়ে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিনে পানগাঁও ও লালদিয়া বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার চুক্তি করেছে। নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে স্থানীয় অপারেটররা দক্ষতার সাথে বন্দর পরিচালনা করার ফলে বাৎসরিক কনটেইনার পরিবহন ৭ দশমিক ৩৬ শতাংশ বেড়ে প্রায় ৩৩ লাখ হয়েছে। গত বছর জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো হয়েছে স্বাভাবিক কর্মক্ষমতার চেয়ে প্রায় ৩ লাখ একক বেশি। তাছাড়া, চট্টগ্রাম বন্দরের পাশেই আমাদের নেভাল বেইজ, একমাত্র তেল পরি্েযশাধনাগারসহ রাষ্ট্রের নিরাপত্তা সংশ্লিষ্ট স্তাপনা রয়েছে। তাই, চট্টগ্রাম বন্দর ৩০ বছরের জন্য ইজারা দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা তথা সার্বভৌমত্বের ঝুঁকি তৈরি করার পদক্ষেপ কে শুধুমাত্র ব্যবসায়িক লাভের অজুহাতে গ্রহণ করার কোন সুযোগ নেই। স্কপের নেতৃবৃন্দ ৫ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচী সফল করতে সকল শ্রমিক কর্মচারী এবং দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহবান জানিয়ে বলেন, সরকার যদি চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার হাকডাক অবিলম্বে বন্ধ না করে দেশের শ্রমিক-কর্মচারীরা দেশপ্রেমিক জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে বৃহত্তর প্রতিরোধ আন্দোলনের ডাক দেবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..