ক্ষেতমুজরদের দাবি আদায়ে গ্রামেগঞ্জে সংগঠন গড়ে তোলার আহ্বান
একতা প্রতিবেদক :
ক্ষেতমজুর সমিতির উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় নেতৃবৃন্দ বলেন, দেশে জুলাই অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত মানুষের কাজ কমে গেছে, মজুররা যখন তার সংসার চালাতে কষ্ট হয়ে পড়ে তখন ঢাকা সহ বিভিন্ন জেলায় বিভিন্ন কলকারখানায় বা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালায়। বর্তমানে অনেক কলকারখানা গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামে বেকারের ভীড় বেড়েই চলেছে। ঋণ করে সংসার চালাতে হচ্ছে অনেক পরিবারের। অনেকে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। নেতৃবৃন্দ গ্রামীণ মজুরদের বেঁচে থাকার জন্য চাল, ডাল, তেল, আটা, চিনি, পেঁয়াজ, হলুদ মরিচের গুড়া সহ পল্লী রেশনিং ব্যবস্থা চালু করার দাবি করা হয়।
নেতৃবৃন্দ ষাটোর্ধ্ব গ্রামীণ মজুরদের বিনা জমায় মাসিক ১০ হাজার টাকা পেনশনের দাবি করা হয়। নেতৃবৃন্দ খাস জমি, খাস পুকুর, হাওর জলাশয়, হাট-ঘাটের ইজারা বাতিল করে সামাজিক মালিকানা নিশ্চিত করে সকল গরীব মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার দাবি করা হয়।
ফরিদপুর : ক্ষেতমজুর সমিতির উদ্যোগে গত ২৭ নভেম্বর ফরিদপুর জেলার ভাঙ্গা হালুয়া গ্রামে ও সদর উপজেলায় বৈঠক অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, বাবু খলিফার, আবুল কালাম ও সুভাষ দাস প্রমুখ। সভায় দ্রুত উপঝেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নড়াইল জেলা সদর উপজেলা কমিটির উদ্যোগে কর্মীসভা ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির আহ্বায়ক জামাল চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, জেলার নেতা সঞ্জিব দাস, আসলাম সরদার, মিলন হাসান, বাদশা কমান্ডার প্রমুখ। সভায় সিদ্ধান্ত দাবি দিবস যথাযথভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
রংপুর : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রংপুর জেলা কমিটির সভা ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি শাহাদাত হোসেন খোকার সমিতিত্বে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অর্ণব সরকার, জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, আনসার আলী, সিরাজুল ইসলাম, রাজা মিয়া, রাধারাণী প্রমুখ।
ময়মনসিংহ : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ময়মনসিংহ জেলার সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের ফদিয়ারচর গ্রাম কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয়। ক্ষেতমজুর নেতা আলী হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্ষেতমজুর সমিতির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য ও পরানগঞ্জ ইউনিয়ন কমিটির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আব্দুল ওহাব, শাকিরুল ইসলাম, আলাল মিয়া প্রমুখ। সভায় আগামী ১ ডিসেম্বর সংগঠনের দাবি দিবসসহ কেন্দ্রীয় কর্মসূচিপালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মীর কান্দাপাড়া গ্রাম কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর ২০২৫ সোমবার রাত্র ৬ টায় মীর কান্দাপাড়া হাই স্কুলে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের মীর কান্দাপাড়া গ্রাম কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্ষেতমজুর নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে মীর কান্দাপাড়া গ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাকিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর সমিতি ময়মনসিংহ জেলা কমিটির সদস্য ও পরানগঞ্জ ইউনিয়ন কমিটির সভাপতি ইসমাইল হোসেন. সাধারণ সম্পাদক আলমগীর হোসেন. ক্ষেতমজুর নেতা মোবারক আব্দুল ওহাব প্রমুখ।
সম্মেলনে নুরুল ইসলামকে সভাপতি ও শাকিরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট মীর কান্দাপাড়া গ্রাম কমিটি গঠন করা হয়।
শেষের পাতা
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি দেশজুড়ে সিপিবির বিক্ষোভ
শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধের দাবি
গাইবান্ধায় ‘২০২৪ গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সভা
খুনীদের বিচার ও সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার দাবি
বন্ধ সরকারি শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের প্রচেষ্টা বন্ধ কর : স্কপ
গ্যাস সংকট নিরসনের দাবিতে সিপিবির পথসভা
জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ময়মনসিংহে আলোচনা সভা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন