৫ আগস্ট দেশব্যাপী গণঅভ্যুত্থান দিবস পালন সিপিবির

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ একটি বৈষম্যহীন গনতান্ত্রিক অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম জোরদার করার দাবি জানিয়ে ৫ আগস্ট দেশব্যাপী গণঅভ্যুত্থান দিবস পালন করেছে সিপিবি। ময়মনসিংহ : ৫ আগস্ট রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। আহতদের সুচিকিৎসার দাবি উত্থাপন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও সদর উপজেলা কমিটির সভাপতি সাজেদা বেগম সাজু, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও নগর কমিটির সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ জুন, সিপিবি জেলা কমিটির সদস্য ও সদর উপজেলার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সোহেল। আরও বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ রিদওয়ান হোসেন সাগরের পিতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, শহীদ আব্দুল্লাহ আল মাহিনের পিতা জামিল হোসেন। সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি নেতা জহিরুল আমিন রুবেল। সিপিবির সমাবেশে জুলাই আন্দোলনে ময়মনসিংহের ৯ জন সমন্বয়ক ও ১৯ জন সহ-সমন্বয়ককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেয়া হয়। সমন্বয়ক : গকুল সূত্রধর মানিক, আব্দুল্লাহ আল নাকীব, আরিফুল হাসান, আলী হোসেন, তাহমিদ রেদোয়ান, আশিকুর রহমান, আনোয়ার হোসেন মঞ্জু, জি. কে ওমর ফারুক ও জেনাস ভৌমিক। সহ-সমন্বয়ক : তানজিল হোসেন মুনিম, নাঈম হাসান, রিফা সাজিদা, ফারজানা শেখ ঝুমি, অনিক রঞ্জন বিশ্বাস, স্বপন সূত্রধর, শাহিল হাসান, আরিফ হাসান তমাল, রিশাদুল আলম প্রিন্স, আশিক রাব্বি, মেহেদী হাসান শিমুল, মঈনুল হাসান খান রাকাত, মাহাদী হাসান তারেক, আল নূর আয়াস, প্রণব ঘোষ, আসিফুর রহমান, শায়রা তাসনিম, জাবের ইসলাম ও রাকিবুল ইসলাম রোমান। নারায়ণগঞ্জ : গত ৫ আগস্ট বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বঙ্গবন্ধু সড়কে মিছিল করেছে সিপিবি। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, শহর কমিটির সভাপতি আ. হাই শরীফ, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ইকবাল হোসেন, জেলা কমিটির সদস্য দুলাল সাহা ও এম এ শাহীন প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..