স্টাইল ক্রাফট শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ান্স বিডি লি. এর শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবিতে লাগাতার আন্দোলন করে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র
একতা প্রতিবেদক : গত ১৫ মে অবস্থান আন্দোলনের চতুর্থ দিনে শ্রম ভবনের সামনে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিকনেতা কাজী মো. রুহুল আমিন আগামী ১৮ মে মধ্যে স্টাইল ক্রাফট শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করলে ১৯ মে শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। সমাবেশে শ্রমিকনেতা কাজী মো. রুহুল আমিন বলেন, অতীতের মতোই বর্তমানে শ্রমিক-কর্মচারীরা মাসের পর মাস বেতন না পাওয়ায় অনাহারে- অর্ধাহরে মানবেতর জীবন যাপন করছে। তাহলে মুক্তিযুদ্ধের সুফলের মতো জুলাই গণ-অভ্যুত্থানের সুফলও কি পুঁজিপতিরা ছিনিয়ে নিচ্ছেন? সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় কমিটির হিসাব মোতাবেক শ্রমিকদের আইনানুগ বকেয়া পাওনা ২০ কোটি ৮৬ লক্ষ টাকা যা আরো অনেক আগেই পরিশোধ করার আইনানুগ বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও মালিক তা করেছে না। আজ চার দিন পর্যন্ত শ্রম ভবনের সামনে আন্দোলনরত শ্রমিকদের বিষয়ে সরকার কোন কিছুই করেন নি। সরকারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা কোন প্রকার সাড়া দেয়নি। এখন পর্যন্ত কোনো কথাও বলেনি। শ্রমিকরা মারা গেলেও তাদের নজরে পড়েনা। আবার শ্রমিকরা বিক্ষোভ করলে তাদের সম্মানে বাধে। হাজার হাজার শ্রমিককে মালিক না খাওয়ায়ে মেরে ফেলাতেও তাদের দৃষ্টিতে পড়ে না। তাহলে অতীতের সরকারগুলোর মতো যদি বর্তমান সরকার মালিকদের পক্ষ নেয় পরিনতি হবে ভয়াবহ। যা কারো কল্যাণ বয়ে আনবে না।
শেষের পাতা
‘দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ কর’
বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় উদ্যোগে চালু করার আহ্বান স্কপের
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার
জন্মজয়ন্তীতে নেত্রকোনার সন্ধ্যাটি ছিল রবীন্দ্রমুখর
দাবি আদায়ে শ্রমিকদের লড়াই অব্যাহত থাকবে
কমরেড রেহানা মল্লিক
বরেণ্য সমাজবিজ্ঞানী এ কে এম সাদ উদ্দিনের প্রয়াণে শোক
ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে কৃষকদের বিক্ষোভ
সিপিবি নেতা জালাল হাওলাদারসহ ইউনিক ডিজাইনের শ্রমিকদের ওপর হামলার নিন্দা
ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমাবেশ
শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে পারলেই উন্নত দেশ গড়া সম্ভব
৭ দিনের সংবাদ...
‘শ্রমজীবী মানুষই সমাজ বদলের কারিগর’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..