নারায়ণগঞ্জে শিল্পনগরী এলাকায় গার্মেন্ট টিইউসির বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরীর ২ নং গেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি। এসময় বক্তারা, অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে বাজার দরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মজুরি ঘোষণা করার দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মণ্টু ঘোষ। আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ কে এম আনিসুজ্জামান, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, নারী নেত্রী আমেনা বেগম, জেলা কমিটির সদস্য গোলাম রাব্বি মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..