কাপাসিয়ায় করাতকল শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘাটকুড়ি বাজারে গত ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় নিজাম উদ্দিনের সভাপতিত্বে করাতকল শ্রমিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. নিজাম উদ্দিনকে আহ্বায়ক ও মাছুম ভূঁইয়াকে সদস্য সচিব করে কাপাসিয়া উপজেলা করাতকল শ্রমিক ইউনিয়নের ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য ও গাজীপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কৃষক সমিতি কাপাসিয়া উপজেলা কমিটির সভাপতি মাতাবুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন