জি২০ সম্মেলনে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : ইউরোপের আপত্তি সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোকে আবার বিশ্ব কূটনৈতিক কাঠামোর অন্তর্ভুক্ত করার অংশ হিসেবে তিনি এ আমন্ত্রণ জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর রুবিও সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি এটি তাঁর জন্য কেবল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই নয়; বরং বিশ্বের অন্যান্য নেতার সঙ্গেও আলোচনার একটি সুযোগ। আমরা আশা করি, তিনি এই আমন্ত্রণ গ্রহণ করবেন।’ পুতিন এই সম্মেলনে যোগ দেবেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি সম্মেলনে যোগ দিলে ২০১৯ সালের পর এটিই হবে জি২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের প্রথম সশরীর অংশগ্রহণ এবং গত বছর ট্রাম্প আবার ক্ষমতায় আসার পর পুতিনের দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার লাগাম টানার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশটির সশস্ত্র বাহিনী কিয়েভে ড্রোন হামলা চালিয়ে অন্তত দুজনকে হত্যা করেছে এবং প্রধান প্রধান অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত করেছে। রুবিও বলেন, ‘আপনি যদি কেবল তাদের সঙ্গেই বৈঠক করেন, যাদের সঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি মেলে, তবে সেই বৈঠকগুলো খুব সৌহার্দ্যপূর্ণ হতে পারে, কিন্তু সমাধান কিছু আসে না। সমস্যা সমাধানের জন্য আপনাকে এমন লোকদের সঙ্গে বসতে হবে, যাদের সঙ্গে আপনার মতভেদ রয়েছে বা যাদের নিয়ে ঝামেলা আছে।’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালানো থেকে বিরত থাকার জন্য চাপ দিয়েছেন। বৈশ্বিক গ্যাসের মূল্যবৃদ্ধির পেছনে এ ধরনের হামলাকে দায়ী করেছেন তিনি। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প ঘোষণা করেন যে মস্কো ও কিয়েভ একটি জ্বালানিসংক্রান্ত যুদ্ধবিরতিতে পৌঁছেছে, তবে তার পর থেকে উভয় পক্ষই একে অপরের জ্বালানি লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। পুতিনের সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর হয়েছিল ২০২৫ সালের আগস্টে। ট্রাম্প আলাস্কায় তাঁকে লালগালিচা সংবর্ধনা দিয়ে অভ্যর্থনা জানান এবং হ্যান্ডশেক করে প্রেসিডেন্টের লিমুজিনে চড়ে চলে যান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..