মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর কর্মসূচির আওতায় মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। জাতিসংঘ ও কয়েক ডজন মানবাধিকার সংগঠনের আপত্তি উপেক্ষা করে মালয়েশিয়া সরকার এ কার্যক্রম শুরু করেছে। মিয়ানমারের সঙ্গে সম্মত হওয়া দেশটির বৃহত্তর পরিকল্পনার প্রথম ধাপ এই শরণার্থী প্রত্যাবাসন। এ পরিকল্পনার আওতায় মালয়েশিয়ায় আশ্রয় নিয়ে থাকা প্রায় পাঁচ হাজার মানুষকে দেশে ফেরত পাঠানো হতে পারে। মালয়েশিয়া বলেছে, শরণার্থীরা সম্পূর্ণ স্বেচ্ছায় এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং দেশে ফিরে যাচ্ছেন। তবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ও নাগরিক সমাজের নানা সংগঠন ফেরত পাঠানো ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে। কারণ, মিয়ানমারে এখনো গৃহযুদ্ধ চলছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..