সারাদেশে ফুলবাড়ি দিবস পালিত
একতা প্রতিবেদক :
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে গত ২৬ আগস্ট সারাদেশে ফুলবাড়ি গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
খুলনা : জাতীয় কমিটি খুলনার উদ্যোগে খুলনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ফুলবাড়ি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ ও এক লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় কমিটির খুলনা শাখার আহ্বায়ক ও সিপিবি জেলা কমিটির সভাপতি এস এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, জাতীয় কমিটির কেন্দ্রীয় সংগঠক সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের খুলনা জেলা কমিটির আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সদস্য সচিব কোহিনুর আক্তার কনা।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল হালিম, জেলা কমিটির সদস্য মিজানুর রহমান বাবু, সুখেন দাস, পলাশ দাশ, প্রীতিষ মণ্ডল, বাসদের আব্দুল করিম, সনজিত মন্ডল, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক ঋবেশ মন্ডল প্রমুখ।
গাইবান্ধা : ফুলবাড়ি গণঅভ্যুত্থান দিবসে শহীদ আমিন-সালেকীন-তরিকুলের প্রতি গাইবান্ধায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি। শহীদদের স্মরণে গাইবান্ধা পৌর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী প্রমুখ।
কুমিল্লা : ফুলবাড়ি দিবসে কুমিল্লায় জাতীয় কমিটি আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য পরেশ কর বলেন, জনপদ, প্রাণ, প্রকৃতি পরিবেশ ধ্বংস করে ফুলবাড়িতে নতুন করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খননের যে কোনও চক্রান্ত দেশবাসী প্রতিহত করবে।
পরেশ করের নেতৃত্বে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন সুধাংশু নন্দী, শামসুন্নাহার খুকী, রিটন দে, রাজীব নন্দী, সুফিয়া বেগম, মনোয়ারা বেগম, ছাত্রনেতা দীপ্ত দেবনাথ, আব্দুল জব্বার, মো, মাসুদ, খলিল প্রমুখ।
বরিশাল : ২০০৬ সালের ২৬ আগস্ট নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ফুলবাড়ি কয়লা খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন আমিন, সালেকিন ও তরিকুল। আহত হন প্রায় অর্ধশত যাদের অনেকেই চিরপঙ্গুত্ব বরণ করে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
সেই থেকে ২৬ শে আগস্টকে বাংলাদেশের বিপ্লবী জনতা ফুলবাড়ি দিবস হিসেবে পালন করে আসছে। তারই অংশ হিসেবে বরিশালেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষ করে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় কমিটির বরিশাল জেলা সমন্বয়কারী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক জলিলুর রহমান। বিক্ষোভ সমাবেশের সঞ্চালনা করেন সিপিবি বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব দাস।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা সমন্বয়কারী মনীষা চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট লীগের বরিশাল জেলা নেতা আমিনুর রহমান খোকন।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন