ছাত্র ইউনিয়ন বগুড়া মহানগরের সভা
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া মহানগর সংসদের সভা গত ৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক রাকিব হাসানের সভাপতিত্বে এবং আরবি আক্তারের সঞ্চালনায় সাতমাথাস্হ জেলা কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি আমিনুল ফরিদ, সাবেক সহ-সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আফ্রিক প্রান্ত, মনিরা আক্তার, প্রসেনজিৎ মোহন্ত প্রমুখ।
আগামী ১৯ সেপ্টেম্বর ছাত্র ইউনিয়ন বগুড়া মহানগর সংসদের সম্মেলন সফল করতে রাকিব হাসানকে চেয়ারম্যান ও আরবি আক্তারকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন