কৃষক সমিতি মৌলভীবাজার কমিটির বর্ধিত সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির বর্ধিত সভা গত ২৯ আগস্ট জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দিকী ইমন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজুত দেবনাথ, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুক মিয়া প্রমুখ। সভায় আগামী ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিতব্য কৃষক সমিতির পঞ্চদশ জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়। আগামী ২৬ ডিসেম্বর জেলা সম্মেলন, অক্টোবরে উপজেলাসমূহের সম্মেলন এবং সম্মেলন সফল করার লক্ষ্যে ৭ সেপ্টেম্বর এর মধ্যে উপজেলা কমিটির সভার তারিখ নির্ধারণ করা হয়। সভায় নেতৃবৃন্দ কৃষি-কৃষক, দেশের নিরাপত্তা-সার্বভৌমত্ব ধ্বংসের আমেরিকার সঙ্গে দেশের স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভা শেষে কৃষকদের চাহিদা ও সময়মতো সার বিতরণ, সার ও কৃষি বাজার সিন্ডিকেট ভাঙ্গার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..