
একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ কৃষক সমিতি নেত্রকোনা জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড খন্দকার আনিসুর রহমান ২৪ আগস্ট, সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে গভীর শোক ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ প্রকাশ করেন।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড খন্দকার আনিসুর রহমান এ দেশের কৃষক-শ্রমিক-শ্রমজীবী-মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামের প্রেরণার উৎস হয়ে থাকবেন।
কৃষক সমিতির শোক
বীর মুক্তিযোদ্ধা কমরেড খন্দকার আনিসুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. এসএমএ সবুর ও সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন শোক বিবৃতিতে গভীর শোক ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ প্রকাশ করেন।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কৃষক নেতা কমরেড খন্দকার আনিসুর রহমান হাওরাঞ্চলের মৎস্যজীবী কৃষকদের ভাসান পানিতে মাছ ধরার অধিকার, খাসজমি ভূমিহীন কৃষক ও ক্ষেতমজুরের বরাদ্দ দেয়া, হাওর উন্নয়নের নামে লুটপাট-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনসহ মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন লড়াই সংগ্রাম করেছেন।
তিনি নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জের হাওরাঞ্চলে জনপ্রিয় নেতা ছিলেন। খন্দকার আনিসুর রহমান শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামের প্রেরণার উৎস হয়ে থাকবেন।