শীপ ইয়ার্ডে শ্রমিক হত্যাকারীদের বিচার কর : স্কপ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক: চট্টগ্রামের ফেরদৌস শীপ বেকিং ইয়ার্ডে শ্রমিক হত্যাকারীদের গ্রেপ্তার, শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণের দাবিতে শ্রমভবন ঘেরাও করে বিক্ষাভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। শ্রমভবন ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ শেষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক এর নিকট স্মারকলিপি প্রদান করেছে স্কপের নেতাকর্মীরা। গত ২৫ আগস্ট সকাল ১১টায় ঘেরাও, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ সমাবেশে স্কপের যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিনের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী এ. এ. এম ফয়েজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাইফুজ্জামান বাদশা, মো. মছিউদদৌলা, মো. মোকাদ্দেম হোসেন, আ. স. ম জাকারিয়া, নুর মোহাম্মদ আকন্দ, খালেকুজ্জামান লিপন প্রমুখ। সমাবেশ শেষে ৬ সদস্যের প্রতিনিধি দল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক এর নিকট স্মারকলিপি পেশ করেন। সদস্যরা হলেন আব্দুল কাদের হাওলাদার, আহসান হাবিব বুলবুল, শামীম আরা, রফিকুল ইসলাম, কাজী রুহুল আমিন ও প্রকাশ দত্ত। স্মারকরিপি প্রদানের আগে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ১২ বছরে চট্টগ্রামের সীতাকুন্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় ১৫০ জন শ্রমিক নিহত ও প্রায় তিন শতাধিক শ্রমিক গুরুতর আহত ও পঙ্গুত্ববরণ করেছে। সর্বশেষ গত ১৪ আগস্ট বিষাক্ত গ্যাসে ১০ জন শ্রমিক নিহত হয়েছে। এসকল প্রাণহানী ও দুর্ঘটনার প্রধান কারন অনিরাপদ ও অস্বাস্থ্যকর কর্মপরিবেশ। এসব হত্যাকাণ্ড মুনাফালোভী মালিকদের এবং দায়িত্বপ্রাপ্তদের অবহেলাজনিত হত্যাকাণ্ড। সেখানে প্রায়শ দুর্ঘটনায় শ্রমিকের প্রাণহানি ঘটলেও অদ্যাবধি তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বক্তারা দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে মালিক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তাসহ অপরাপর দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি করেন। নিহত শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করারও দাবি জানান। একই সঙ্গে শীপ ইয়ার্ডে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত, শ্রমিকদের জীবন ও কর্মস্থলের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..