ফুরিয়ে আসছে মুলিবাঁশ বিলুপ্তির পথে কারুকাজ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

নরসিংদী সংবাদদাতা : নরসিংদী থেকে হারিয়ে যাচ্ছে বাঁশ ও মুলিবাঁশের শৈল্পিক ব্যবহার। একসময় গ্রামীণ ঘরবাড়ির বেড়া কিংবা সিলিং তৈরিতে বাঁশের নকশার ব্যাপক চাহিদা থাকলেও এখন তা বিলুপ্তির পথে। ফলে এই শিল্পের কারিগর বা ‘ছৈয়াল’রা মানবেতর জীবনযাপন করছেন। ইট-পাথরের দালানকোঠা আর আধুনিকতার ছোঁয়ায় প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে মুলিবাঁশ। একটা সময় ছিল নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব এলাকায় ঘরবাড়ি নির্মাণ ও তৈরি করা হতো মুলিবাঁশ দিয়ে। গ্রাম-বাংলার বিভিন্ন সংস্কৃতি ও চিত্র ফুটিয়ে তুলা হতো মুলিবাঁশ দিয়ে বানানো বেড়া ও দেয়ালে। নরসিংদী সদর উপজেলার করিমপুর, দিলারপুর, রায়পুরা ও শিবপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বাঁশ ও মুলিবাঁশের তৈরি কারুকাজ করা বেড়া আর সিলিংয়ের (কার) স্থান দখল করে নিয়েছে টিন, প্লাস্টিক ও রাবারের শিট। অতীতে এই কারিগরদের ডাক পড়ত প্রতিনিয়ত। নতুন ঘর মানেই ছিল মুলিবাঁশের শৈল্পিক কারুকাজ। কিন্তু এখন আর তাদের ডাক পড়ে না বললেই চলে। স্থানীয় কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবেশবান্ধব মুলিবাঁশ ব্যবহারের পরিবর্তে এখন ঘর তৈরিতে প্লাস্টিক ও রাবারের শিট ব্যবহার বাড়ছে। অথচ এসব সামগ্রী পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই শিল্পের কারিগরদের অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হয়েছেন।
শেষের পাতা
শ্রমিক আন্দোলনে আব্দুস সালাম বাবুলের ভূমিকা অপরিসীম
শ্রমিকদের জন্য রেশন নিশ্চিত করতে বাজেটে বিশেষ বরাদ্দ দাও : স্কপ
শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ
জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ : ছাত্র ইউনিয়ন
ময়মনসিংহে সিপিবির সুধী সমাবেশ
শিক্ষাখাতে সরকার প্রতিশ্রুত জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দিতে হবে
ডা. নাসিরের ওপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
পলাশবাড়ী হোসেনপুরে ক্ষেতমজুর সমিতির হাটসভা
জাবিতে ধর্ষণবিরোধী আন্দোলনে ছাত্র ইউনিয়নের সংহতি
‘মুল্লুক চলো’ : চা-শ্রমিক দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি
৭ দিনের সংবাদ...
‘মোটরসাইকেলে অতিরিক্ত কর আরোপের সিদ্ধান্ত গণবিরোধী’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..