ইউক্রেন যুদ্ধে বীরত্বের জন্য সেনাদের প্রশংসা করলেন কিম জং-উন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা বিদেশ ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে ‘নিজেদের উড়িয়ে দেওয়া’ উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করেছেন দেশটির নেতা কিম জং-উন। এ সপ্তাহে এক বক্তৃতায় কিম বলেন, সর্বোচ্চ সম্মান রক্ষার খাতিরে...যাঁরা বিনা দ্বিধায় নিজেদের উড়িয়ে দিয়েছেন, আত্মঘাতী হামলা চালিয়েছেন, তাঁরা নায়ক। দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, পশ্চিম কুরস্ক অঞ্চলের কিছু অংশ পুনর্দখলে রাশিয়াকে সহায়তা করতে সেখানে অন্তত ১৫ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। আর কুরস্কে যুদ্ধ করতে গিয়ে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। যদিও পিয়ংইয়ং বা মস্কো- কেউই এই সংখ্যা নিশ্চিত করেনি। গোয়েন্দা সংস্থা এবং উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিরা বলেন, পিয়ংইয়ং নিজেদের সেনাদের ইউক্রেনে কারাবন্দী হওয়ার চেয়ে বরং ‘আত্মঘাতী’ হতে নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর খবরে বলা হয়েছে, নিহত সেনাদের স্মরণে গত সোমবার রাজধানী পিয়ংইয়ংয়ে একটি স্মৃতিসৌধ উদ্বোধন করেন কিম। সেখানে দেওয়া বক্তৃতায় উত্তর কোরিয়ার নেতা বলেন, ‘তাঁরা কোনো প্রতিদানের আশা না করে আত্মত্যাগ করেছেন, কোনো পুরস্কারের প্রত্যাশা না করেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেনৃএটাই আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ আনুগত্যের সংজ্ঞা।’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..