ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে : জার্মানির চ্যান্সেলর
একতা বিদেশ ডেস্ক :
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে। তিনি সতর্ক করে আরও বলেন, যুদ্ধে তেহরান সুবিধাজনক অবস্থানে চলে এসেছে। এ কারণে সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো সুস্পষ্ট পথ ওয়াশিংটনের হাতে নেই।
জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ফ্রিডরিখ মের্ৎস এ কথা বলেন। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে একটি গভীর কৌশলগত সমস্যায় ফেলে দিয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের অতীতের ব্যর্থ সামরিক অভিযানগুলোর উদাহরণ টেনে আনেন।
জার্মানির চ্যান্সেলর বলেন, ‘এ ধরনের সংঘাতের সমস্যা হলো, এতে শুধু জড়িয়ে পড়াটাই শেষ কথা নয়, এখান থেকে আবার বেরিয়েও আসতে হয়। অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্য, আমরা ২০ বছর ধরে আফগানিস্তানে এমনটাই দেখেছি। ইরাকের ক্ষেত্রেও আমরা একই চিত্র দেখতে পাই।’
দ্রুত ইরান যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, যুদ্ধের প্রভাব এরই মধ্যে জার্মানির অর্থনীতিতে আঘাত হানতে শুরু করেছে। তিনি আরও বলেন, বর্তমানে পুরো বিষয়টা বেশ জটিল আকার ধারণ করেছে। আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে।
জার্মানির চ্যান্সেলর বলেন, জার্মানি হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মাইন অপসারণকারী জাহাজ মোতায়েন করতে প্রস্তুত আছে। তবে তা যুদ্ধ বন্ধ হওয়ার পর। জ্বালানি সংকট, অর্থনৈতিক অস্থিরতাসহ এ সংঘাতের বৃহত্তর প্রভাব নিয়ে ইউরোপজুড়ে যখন উদ্বেগ ক্রমেই বাড়ছে, ঠিক তখন জার্মানির চ্যান্সেলর এমন মন্তব্য করলেন।
আন্তর্জাতিক
ইউক্রেন যুদ্ধে বীরত্বের জন্য সেনাদের প্রশংসা করলেন কিম জং-উন
৭ দিনের দুনিয়া
যুদ্ধের মধ্যেই চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি!
বিশ্বব্যাপী চীনের যুদ্ধবিমানের চাহিদা তুঙ্গে
পাকিস্তান-আফগানিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন
ভোট গণনা ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ
মাদুরো পরবর্তী সময়ে ভেনেজুয়েলায় গেলেন পেত্রো
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন