রমজানের বাজারদর
কমেনি লেবু-শসার দাম ধরা ছোয়ার বাইরে ইলিশ
* সপ্তাহের ব্যবধানে কমেছে পেয়াজ ও মুরগির দাম
* বাজার মনিটরিং ও সিন্ডিকেট ভাঙার দাবি ভোক্তাদের
একতা প্রতিবেদক :
রোজা শুরুর আগেই বাজারে লেবু, শসা, পেঁয়াজ, মরিচ, মুরগির দাম অনেকটাই বেড়েছিলো। এর মধ্যে গেলো এক সপ্তাহে পেয়াজ ও মুরগির দাম কমলেও লেবু, শসা, বেগুন এখনো বিক্রি হচ্ছে চড়া দামে। এমন অবস্থায় রোজায় পণ্য মূল্য নিয়ন্ত্রণে রাখার তাগিদ ক্রেতাদের। তারা বলছে, ‘গত রমজানের চাইতে সব কিছুর দাম বেশি। নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিলো অনেক। কিন্তু এখনো তার প্রতিফল দেখতে পায়নি। বাজার নিয়ন্ত্রণে এই সরকারও যদি ব্যর্থ হয়, তাহলে পরিবর্তনের দরকার কি?’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রোজার কয়েকদিন গেলেও উত্তাপ কমছে না নিত্যপণ্যের দামে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বাজার করতে এসে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় তারা হতাশ। লেবু, বেগুন, শসাসহ ইফতারের অপরিহার্য বেশিরভাগ উপকরণ কিনতে হচ্ছে বাড়তি দামে। অনেক জায়গায় লেবু এখনো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা হালিতে। বেগুন, শসার দামও কেজিতে একশোর উপরে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত বছরের এ সময়ের তুলনায় বাজারে শসার দাম ৭৮ শতাংশ, কাচা মরিচের দাম ৭৭ ও বেগুনের দাম ৬২ শতাংশ বেশি। বেড়েছে বুট বা ছোলার দামও। বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। একই অবস্থা চিনির দরে। পোলাওয়ের চালও কেজিতে আরো ১০ থেকে ১৫ টাকা বেশিতে কিনতে হচ্ছে।
ইফতারে আরেকটি জনপ্রিয় উপকরণ খেজুর এবার নিম্নবিত্ত মানুষের একেবারেই নাগালের বাইরে। তবে অন্য ফলের দাম কিছুটা কম বলে বিক্রেতারা দাবি করলেও, আকাশচুম্বী বলছেন ক্রেতারা।
তবে, সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। গেল সপ্তাহে কেজিতে ১৯০ থেকে ১৯৫ টাকা বিক্রি হলেও এসপ্তাহে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। অপরিবর্তিত আছে সোনালী মুরগি ও গরুর মাংসের দাম। ডিমের দাম কমে ডজন প্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
এতকিছুর মধ্যে কিছুটা স্বস্তি মাছের বাজারে। রমজানে মাংসের চাহিদা থাকায় গত সপ্তাহ থেকে নদী ও চাষ করা মাছের দাম কিছুটা কমেছে। তবে এখনো ধরাছোয়ার বাইরে ইলিশ। এছাড়া প্রতি কেজি পাঙাস মাছ ২০০ টাকা থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, মৃগেল ৩০০ থেকে ৩২০ টাকা, পাবদা ৪০০, কই ৩৫০ থেকে ৪০০ টাকা, শিং ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শেষের পাতা
ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে কৃষকদের বিক্ষোভ
সিপিবি নেতা জালাল হাওলাদারসহ ইউনিক ডিজাইনের শ্রমিকদের ওপর হামলার নিন্দা
ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমাবেশ
শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে পারলেই উন্নত দেশ গড়া সম্ভব
৭ দিনের সংবাদ...
‘শ্রমজীবী মানুষই সমাজ বদলের কারিগর’
‘দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ কর’
বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় উদ্যোগে চালু করার আহ্বান স্কপের
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার
জন্মজয়ন্তীতে নেত্রকোনার সন্ধ্যাটি ছিল রবীন্দ্রমুখর
দাবি আদায়ে শ্রমিকদের লড়াই অব্যাহত থাকবে
কমরেড রেহানা মল্লিক
বরেণ্য সমাজবিজ্ঞানী এ কে এম সাদ উদ্দিনের প্রয়াণে শোক
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন