বরেণ্য সমাজবিজ্ঞানী এ কে এম সাদ উদ্দিনের প্রয়াণে শোক
একতা প্রতিবেদক :
বরেণ্য সমাজবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম সাদ উদ্দিন এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করেছে।
১৬ মে এক শোক বার্তায় সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক এ কে এম সাদ উদ্দিন সাম্রাজ্যবাদবিরোধী, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও স্বৈরাচারবিরোধী প্রগতিশীল আন্দোলনের একজন অন্যতম সংগঠক ছিলেন।
তিনি প্যালেস্টাইন সংহতি আন্দোলনসহ অসংখ্য গণমানুষের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তাঁর অবদান স্মরণীয়।
এ কে এম সাদ উদ্দিন ১৯৫৮-১৯৬২ পর্যন্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন।
Login to comment..








Printer friendly version.