কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা
একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি (সিপিবি)’র সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের আন্দোলনের নেতা, টঙ্ক আন্দোলনের মহানায়ক, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তির আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস ছিল গত ৩১ ডিসেম্বর।
এ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি (সিপিবি)’র সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন এ উপলক্ষে এক বিবৃতিতে এ মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড মণি সিংহ আজীবন মেহনতি মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ উপমহাদেশের সকল নিপীড়নবিরোধী আন্দোলন, বাংলাদেশের গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ উপলক্ষে সিপিবি নানা কর্মসূচি গ্রহণ করেছে। ৩১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকার পোস্তাগোলা শ্মশানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়াও সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এছাড়া কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবসে ঢাকা ছাড়াও সারাদেশের জেলা ও উপজেলা কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রথম পাতা
দাসত্বের বাণিজ্য চুক্তি জনগণ মানে না
কেন্দ্রীয় কমিটির সভায় অনুমোদিত ‘নির্বাচন পর্যালোচনা’ ও ‘রিপোর্ট’ থেকে উদ্ধৃতি
নববর্ষ
গোলামীর চুক্তি সম্পাদনে যুক্তদের বিচার কর, চুক্তি বাতিল কর
সিপিবির কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হলেন ৩ জন
অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে গানের মিছিল
জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল কর
সমস্যা-সংকটের অচলায়তন ভাঙতে জোর কদমে পা বাড়াও-কমরেডস
সর্বনাশা চুক্তি প্রণয়নকারীদের শাস্তি দিতে হবে
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের আত্মপ্রকাশ
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন