সবজি ও ডিমের বাজার ঊর্ধ্বমুখী বিপাকে ক্রেতারা
একতা প্রতিবেদক :
আগস্ট মাসজুড়ে বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী, আর কমার কোনো লক্ষণ নেই। আলু, বই কচু ও কাঁচা পেঁপে ছাড়া অন্যান্য সবজির দাম এখন ৯০ থেকে ১০০ টাকার মধ্যে, এমনকি কিছু সবজি ১২০ টাকার বেশি বিক্রি হচ্ছে। ডিমের দামও বেড়ে গেছে, যা নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য নিত্যপণ্য কেনাকে আরও চাপ সৃষ্টি করছে।
বিক্রেতারা জানিয়েছেন, সম্প্রতি দেশে টানা বৃষ্টি হওয়ায় কৃষকরা সবজি তুলতে পারছেন না। সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। গত ২২ আগস্ট রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, (বাজারভেদে দাম পরিবর্তনশীল) করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, পটল ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বেগুন ১৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, বেগুন (লম্বা) ৮০ টাকা, কঁচু ৮০ টাকা, জালি ৬০ টাকা, লাউ ৭০ টাকা।
ক্রেতাদের মতে, সীমিত আয়ের কারণে এখন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই আগের তুলনায় সবজি কেনা কমিয়েছেন।
ডিমের দামও ঊর্ধ্বমুখী। বর্তমানে একজন ক্রেতাকে ডজন ডিমের জন্য দিতে হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা, যেখানে একমাস আগে দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৭০ থেকে ১৮৫ টাকা, এবং সোনালি মুরগির দাম ৩০০ থেকে ৩২০ টাকা।
রাজধানীর বাজারগুলোর নিয়মিত এক ক্রেতা পাভেল আহম্মেদ সাপ্তাহিক একতাকে বলেন, ‘আমাদের মতো মানুষদের কাছে আমিষ বলতে ডিম। মাংস বলতে জানি মুরগি। অথচ দেখেন বাজারে ডিমের দাম দ্বিগুণ। মুরগির এত দাম যে হাত দেওয়াই যাচ্ছে না।’
প্রথম পাতা
আমৃত্যু কারাদণ্ড পাওয়া আকরাম আপিলে খালাস
চাকরিপ্রার্থী ৩৮ জনের কেউই জাতীয় সংগীত পারলেন না
গণ-অভ্যুত্থানের গণ-প্রত্যাশা পূরণের জন্য নতুন পর্বের সংগ্রাম শুরু হোক
‘আঁধার’
বিপ্লবের লাল ফুল কমরেড তাজুল
বেশি দামেই কিনতে হচ্ছে সিলিন্ডার গ্যাস
উদীচীর সাবেক সভাপতি সফিউদ্দিন আহমদের মৃত্যুতে শোক
ফেব্রুয়ারিতেই দেশে ১১ বার ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ
সিপিবির ‘ডায়েরি-২০২৬’সংগ্রহ করুন
২০ রোজার মধ্যে ঈদ বোনাস ও বকেয়া পরিশোধ করতে হবে
গরিব মানুষের জন্য সর্বোচ্চ বাজেট বরাদ্দের দাবি ক্ষেতমজুর সমিতির
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন