শোক
রেবা রানী
সিপিবি খুলনা জেলার কয়রা উপজেলা কমিটির সদস্য ও সাবেক জেলা সংগঠক অধ্যক্ষ রাজীব কুমার বাছাড়ের মা রেবা রানী (৮৩) বাছাড় গত ৫ আগস্ট বেলা ১ টা ২০ মিনিটে নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন। তিনি ১ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে শেষ শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করছেন সিপিবি কয়রা উপজেলা কমিটি ও বাংলাদেশ শিক্ষক সমিতি, কয়রা উপজেলা শাখা। আমরা শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করি। বিজ্ঞপ্তি
আনোয়ার হোসেন রানা
গার্মেন্ট টিইউসি নারায়ণগঞ্জের সিন্ধিরগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক, সিপিবির সদস্য আনোয়ার হোসেন রানা গত ৫ আগস্ট সকাল ৯ টার দিকে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম। তারা বলেন, শ্রমিক আন্দোলনের নেতা আনোয়ার হোসেন মৃত্যুতে আমরা একজন কমরেডকে হারালাম। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিজ্ঞপ্তি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন