শোক

Posted: 10 আগস্ট, 2025

রেবা রানী সিপিবি খুলনা জেলার কয়রা উপজেলা কমিটির সদস্য ও সাবেক জেলা সংগঠক অধ্যক্ষ রাজীব কুমার বাছাড়ের মা রেবা রানী (৮৩) বাছাড় গত ৫ আগস্ট বেলা ১ টা ২০ মিনিটে নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন। তিনি ১ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে শেষ শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করছেন সিপিবি কয়রা উপজেলা কমিটি ও বাংলাদেশ শিক্ষক সমিতি, কয়রা উপজেলা শাখা। আমরা শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করি। বিজ্ঞপ্তি আনোয়ার হোসেন রানা গার্মেন্ট টিইউসি নারায়ণগঞ্জের সিন্ধিরগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক, সিপিবির সদস্য আনোয়ার হোসেন রানা গত ৫ আগস্ট সকাল ৯ টার দিকে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম। তারা বলেন, শ্রমিক আন্দোলনের নেতা আনোয়ার হোসেন মৃত্যুতে আমরা একজন কমরেডকে হারালাম। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিজ্ঞপ্তি