‘ভাল তো’
একতা প্রতিবেদক :
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভাল, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কারণ, জুলাই শহীদদের রক্তের উপর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার কেন, সাধারণ মানুষের নিরাপত্তার মত ‘ছোটখাট’ বিষয় নিয়ে ‘মিথ্যা’ কথা বলবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে সেটা সরকার প্রধান, সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অবশ্যই অবশ্যই প্রধান উপদেষ্টার প্রেস সচিব বারবার বলছেন।
তবু মানুষ এটা বিশ্বাস করতে চায় না। তারা খালি প্রকাশ্যে মানুষকে পিটিয়ে-কুপিয়ে হত্যার কথা আনে, মবের কথা আনে, সংখ্যালঘু সম্প্রদায়ের কথা আনে, ‘প্রস্তর যুগের’ কথা সামনে নিয়ে আসে।
এখন তো গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হল। তার একদিন আগে চাঁদাবাজির প্রতিবাদ করায় আরেক সাংবাদিককে থানার পাশে রাস্তায় ফেলে পাথর মেরে থেঁতলে দেওয়া হল। খুলনায় কয়েকদিন পর পর খুনের ঘটনা ঘটছে।
এগুলো যদিও ‘খুব বড় ঘটনা’ না!! আবার একদিনে সারাদেশেও এমন ঘটনা ঘটেনি!! এটা কি সরকারের ‘বিশেষ কৃতিত্ব’ না? তবু, দুর্জনরা সরকারের সমালোচনা করবে।
তারা আরও আরও তথ্য সামনে নিয়ে এসে বলবে, আইন ও সালিশ কেন্দ্র বলেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৩০টি, যার মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ছিলো ৬৬টি। এর মধ্যে ২২টি হলো ধর্ষণের পর হত্যার ঘটনা।
এই সময়ে গণপিটুনিতে ৮৯ জন নিহত হয়েছে, যার মধ্যে ঢাকাতেই মারা গেছে ৪৫ জন। এ ছাড়া এই সময়ে রাজনৈতিক সহিংসতায় মারা গেছে ৪৪ জন।
যে যা ইচ্ছে বলুক, স্বরাষ্ট্র উপদেষ্টার এক কথা, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখেনি, এ বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো।’
ভাল না? ভাল তো!!
প্রথম পাতা
জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল কর
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
‘লাভ’
দেশজুড়ে ছড়িয়েছে হাম
এলপিজির দামে বড় লাফ ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৩৮৭ টাকা
আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি একটি ‘গোলামি চুক্তি’
শ্রমিশ্রেণির মুক্তির লক্ষ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে
ন্যাপ সভাপতি আমিনা আহমেদ আর নেই
স্বাধীনতাবিরোধী শক্তির তোষণ পরিহার করতে হবে
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন