বীর মুক্তিযোদ্ধা বিমল সাহা’র মৃত্যুতে শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : প্রবীণ রাজনীতিবিদ-শিক্ষাবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড বিমল সাহা’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটি, শৈলকূপা উপজেলা কমিটি, ঢাকা দক্ষিণ জেলার সূত্রাপুর থানা কমিটি। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত ১ম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের শৈলকূপা থেকে ন্যাপের কুঁড়েঘর প্রতীকে প্রার্থী মুক্তিযুদ্ধের সংগঠক ও শিক্ষক কমরেড বিমল সাহা গত ১৪ জুন সকাল ৬টা ৩০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেছেন। তিনি ছাত্রজীবন থেকেই সমাজ প্রগতির সংগ্রামের একজন বলিষ্ঠ সংগঠক ও সংগ্রামী নেতা ছিলেন। ১৯৭৩’ র নির্বাচনে তিনি ন্যাপের কুঁড়েঘর প্রতীক নিয়ে ঝিনাইদহ-১ শৈলকূপা থেকে নির্বাচন করেন। তৎকালীন শৈলকূপা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই রাজধানীর ঐতিহ্যবাহী জুবিলী হাই স্কুলে শিক্ষকতার পেশায় যুক্ত থেকেই ন্যাপের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তাঁর দাম্পত্য সঙ্গী গায়ত্রী সাহাও একই স্কুলে শিক্ষকতার পেশায় যুক্ত ছিলেন এবং উভয়েই প্রগতিশীল শিক্ষা আন্দোলনে যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন খুবই বিনয়ী এবং বন্ধুবৎসল। উল্লেখ্য, তিনি সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির নেতা সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার পিতা।
শেষের পাতা
কমরেড রেহানা মল্লিক
বরেণ্য সমাজবিজ্ঞানী এ কে এম সাদ উদ্দিনের প্রয়াণে শোক
‘দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ কর’
বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় উদ্যোগে চালু করার আহ্বান স্কপের
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার
জন্মজয়ন্তীতে নেত্রকোনার সন্ধ্যাটি ছিল রবীন্দ্রমুখর
দাবি আদায়ে শ্রমিকদের লড়াই অব্যাহত থাকবে
‘শ্রমজীবী মানুষই সমাজ বদলের কারিগর’
ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে কৃষকদের বিক্ষোভ
সিপিবি নেতা জালাল হাওলাদারসহ ইউনিক ডিজাইনের শ্রমিকদের ওপর হামলার নিন্দা
ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমাবেশ
শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে পারলেই উন্নত দেশ গড়া সম্ভব
৭ দিনের সংবাদ...

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..