ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে
একতা প্রতিবেদক :
রাজধানীতে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের মার্চ মাসের চেয়ে এপ্রিলে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি। গত চার মাসে দেশে যে পরিমাণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, গতবছরের প্রথম চার মাসে তা হয়নি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংক্রমণের বছর ২০২৩ সালের প্রথম চার মাসেও ডেঙ্গুতে এত আক্রান্ত রোগী ছিলেন না।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ মার্চ মাসে করা জরিপে দেখা গেছে, ঢাকার বাইরে বাড়লেও ডেঙ্গুর শূককীট বা লার্ভার পরিমাণ বেশ কমেছে আগের জরিপের সময়ের চেয়ে। তবে এপ্রিল মাসে দেশজুড়ে থেমে থেমে হওয়া বৃষ্টি লার্ভার পরিমাণ বাড়িয়ে তুলতে পারে। চলতি মে মাসেও এমন ধারার বৃষ্টির প্রবণতা আছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর বিস্তার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদ ও কীটতত্ত্ববিদেরা। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি এখনই যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে ডেঙ্গু পরিস্থিতি এবারো ভয়ানক হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতে বলেন, এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এটা ভালো ইঙ্গিত বহন করছে না। ডেঙ্গু আমাদের কাছে অপরিচিত রোগ নয়। কিন্তু এর ব্যবস্থাপনা এখন পর্যন্ত ভালো হয়নি। এবারের ঊর্ধ্বগতি ডেঙ্গুর প্রকৃত মৌসুম অর্থাৎ বর্ষাকালে সংক্রমণের পরিমাণ বাড়িয়ে তোলার আশঙ্কা রেখে যাচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৫৭২। গত বছরের প্রথম ৪ মাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৮৭৫।
সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ৭০১। মার্চ মাসে এ সংখ্যা ছিল ৩৩৬।
শেষের পাতা
নড়াইলে কৃষক সমিতির উদ্যোগে ধান কাটা উৎসব
৭ দিনের সংবাদ...
চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে কমরেড আশু ভরদ্বাজকে স্মরণ
গোপন চুক্তি নিয়ে সরকার ও বিরোধী দল নীরব কেন : শাহ আলম
বজ্রপাতে মৃত্যু বাড়ছে
শ্রমিকনেতা আ. সালাম বাবুলের স্মরণসভা
হাবীব ইমনের স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ গড়া
ধানতো গেছেই এখন দোকানের বাকি নিয়ে চিন্তায় আহাদুল্লাহরা
যুদ্ধ ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবি
মেহনতি মানুষের লড়াই অব্যাহত থাকবে
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দাবি
ফুরিয়ে আসছে মুলিবাঁশ বিলুপ্তির পথে কারুকাজ
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন