মানিক বন্দ্যোপাধ্যায় কেন পড়ব?
মালিনী ভট্টাচার্য

মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মতারিখ ১৯০৮ সালের ১৯ মে, মৃত্যু আটচল্লিশ বছর বয়সে ৩ ডিসেম্বর ১৯৫৬ সালে। তাঁর জন্মের পর ১১৮ বছর কেটে গেছে, এমন কী তাঁর জীবনাবসানের পরেও চলে গেছে প্রায় সত্তর বছর। এমন লেখক যে-কোনো ভাষাতেই সংখ্যায় কম, এতদিন কেটে যাবার পরেও আমাদের সমকালীন জীবনে যাঁদের কথা বারবার স্মরণ করতে হয়। তাই উপরের প্রশ্নটি খুবই সঙ্গত।
আধুনিক কালে অতিকথা ও কহানির জাল ছিঁড়ে বেরিয়ে বাস্তববাদী কথাসাহিত্যের পত্তন হয়েছিল; আমরা জানি তার পিছনে ছিল সাহিত্যকৃতির মধ্যেও বাস্তব জীবনের প্রত্যক্ষ চিত্রণ থাকা..
বিস্তারিত
ভলতেয়ার

একতা সাহিত্য ডেস্ক :
ভলতেয়ার (ঠড়ষঃধরৎব) নবজাগরণের এক অন্যতম পথিকৃৎ, সাহিত্যিক এবং দার্শনিক ছিলেন। ইতিহাসে ফরাসি নবজাগরণের সঙ্গে ‘ভলতেয়ারের যুগ’ কথাটি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। ভলতেয়ার তাঁর দার্শনিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে নাটক, কবিতা কিংবা গল্প-উপন্যাস লেখার মধ্য দিয়ে ফরাসি বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। অসামান্য প্রতিভাশালী ভলতেয়ার তাঁর অসাধারণ লেখনীর মাধ্যমে রাষ্ট্রব্যবস্থায় ঝড় তুলেছিলেন। প্রচলিত ভ্রান্ত সমাজব্যবস্থার ভিত নাড়িয়ে দেওয়ায় তাঁকে কারারুদ্ধ হতে হয়েছে, সহ্য করতে হয়েছে নির্মম অত্যাচার এমনকি তাঁর লেখা বইগুলি পুড়িয়েও দেওয়া হয়েছে নানা সময়। মত প্রকাশের স্বাধীনতা আর..
বিস্তারিত