মিরপুরে হকার উচ্ছেদ বন্ধ করার দাবি হকার্স ইউনিয়নের

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : মিরপুরে হকার উচ্ছেদের নামে যে অভিযান চালানো হচ্ছে তা অবিলম্বের বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। গত ১ অক্টোবর এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হকার কোনো অপরাধী নয়; হকার একজন শ্রমজীবী মানুষ। ফুটপাতে দাঁড়িয়ে পণ্য বিক্রি করে যে মানুষটি নিজের পরিবার চালান, সন্তানের পড়াশোনার খরচ জোগান-তার জীবিকা ধ্বংস করে কোনো নগর ব্যবস্থাপনা মানবিক হতে পারে না। বিবৃতিতে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত বলেন, উচ্ছেদ কোনো সমাধান নয়। ফুটপাত দখলমুক্ত করার কথা বলে যদি হাজার হাজার শ্রমজীবী মানুষের পেটে লাথি মারা হয়, তাহলে সেই উচ্ছেদ আমরা মেনে নেব না। পুনর্বাসন ছাড়া কোনো হকার উচ্ছেদ করা যাবে না। হকারদের বিরুদ্ধে অভিযান চালানোর আগে তাদের সঠিক তালিকা প্রণয়ন, নির্দিষ্ট বিক্রয়স্থান নির্ধারণ, পরিচয়পত্র প্রদান এবং বিকল্প কর্মসংস্থান/পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে হকারদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়, হয়রানি ও মালামাল নষ্ট করার অভিযোগেরও তদন্ত করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..