ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বললেন, নির্বাচন দিন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : রাশিয়ার সঙ্গে যুদ্ধ এখনো চলছে, এই যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ। অনেকের মতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর এটিই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের প্রতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে ৩৫ বছর বয়সী ফেদোরভ বলেন, ‘রাশিয়ার হাতে আমাদের গণতন্ত্রকে জিম্মি করে রাখা যায় না। আমরা একটি স্বাধীন ইউরোপীয় রাষ্ট্র হিসেবে থাকতে চাই, ঠিক এই কারণেই ইউক্রেন লড়াই করছে।’ রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে, যে কারণে দেশটিতে নির্বাচন অনুষ্ঠান স্থগিত আছে। গত জুলাইয়ের শেষ দিকে ফেদোরভকে অপ্রত্যাশিতভাবে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়। তার মাত্র ছয় মাস আগে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। ফেদোরভ নির্বাচনের দাবি করে করা ভিডিওতে জেলেনস্কির নাম উল্লেখ করেননি। ফেদোরভের ওই ভিডিওর বিষয়ে জেলেনস্কি এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। ফেদোরভকে বরখাস্ত করার পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..