বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন কর : সিপিবি
ময়মনসিংহ সংবাদদাতা :
তীব্র বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন করা, ডেঙ্গু ও হামে মৃত্যু রোধে দ্রুত ব্যবস্থা নেয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করা, মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত সাংবাদিক রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী ও টাঙ্গাইলের কৃষকনেতা আবু বকর ছিদ্দিক-কে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি), ময়মনসিংহ জেলা কমিটি। গত ১৬ আগস্ট বিকালে শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা, দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ করার, সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের বিচার করার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম দেশবিরোধী বাণিজ্যিক চুক্তি বাতিল, ৪৪টি রাস্ট্রায়ত্ত কলকারখানা ব্যক্তিমালিকানায় না দেয়ার, চট্টগ্রাম নিউমুরিংসহ লাভজনক বন্দরসমূহ বিদেশিদের ইজারা না দেয়ার দাবি জানান।
সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত-এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবি জেলা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোতাহার হোসেন, জহিরুল আমিন রুবেল।
সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি জেলা সম্পাদকণ্ডলীর সদস্য ও নগর কমিটির সাধারণ সম্পাদক আল আমীন আহমেদ জুন।
শেষের পাতা
গার্মেন্ট সেক্টরে মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি
ন্যূনতম মজুরি ঘোষণার দাবি গার্মেন্ট টিইউসির
শিল্প-কারখানা ও বিদ্যুৎ কোম্পানি বেসরকারিকরণ চক্রান্ত রুখো : স্কপ
‘শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুর দায় মালিকপক্ষ ও সরকারের’
সাজেক কলেজে শিক্ষার্থীদের পাঠদানে বাধা প্রতিবাদ গণতান্ত্রিক ছাত্র জোটের
মেহনতি মানুষের মুক্তির আন্দোলনে শামছুজ্জামান সেলিম ছিলেন অনন্য
গৌরীপুরে খাল পুনঃখনন ও সড়ক পাকার দাবিতে স্মারকলিপি
কয়লা উত্তোলনের ঘোষণার প্রতিবাদ ছাত্র ইউনিয়নের
শ্যামপুরে সিপিবির পথসভা
৭ দিনের সংবাদ...
গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন