ক্ষেতমজুর সমিতি চট্টগ্রাম বিভাগীয় সভা
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সভা গত ৩১ জুলাই নোয়াখালীতে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির প্রবীণ সদস্য ও নোয়াখালী জেলা কমিটির সভাপতি আবু তাহের ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, সহ-সভাপতি পরেশ কর, কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, রিটন দে, চট্টগ্রাম জেলা কমিটির নেতা শ্যামল বিশ্বাস, গোলাম মোস্তফা, লক্ষ্মীপুরের কেন্দ্রীয় নেতা আমির হোসেন, নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল মজুমদারসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, সবচেয়ে অবহেলিত ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়নি। তাঁরা সারাদিন কঠোর পরিশ্রম করেও ভালো নেই। অভাব অনটন তাঁদের লেগেই থাকে। সারা বছর কাজের নিশ্চয়তা নেই। শিক্ষা, স্বাস্থ্য সেবার নিশ্চয়তা নেই।
নেতৃবৃন্দ বলেন, গ্রামীণ মজুরদের রেশন, পেনশন, কাজের দাবিতে আগামী ডিসেম্বরে জাতীয় সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ গ্রামীণ বরাদ্দ ও কর্মসূচির বরাদ্দ লুটপাট, দুর্নীতি বন্ধের দাবি জানান। বিজ্ঞপ্তি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন