শোক

বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি নেত্রকোণা জেলার সহ-সভাপতি, খালিয়াজুড়ি উপজেলার সাবেক সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (৮০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুলাই মৃত্যুবরণ করেছেন। ভাসান পানি ও খাসজমি আদায়ের অন্যতম লড়াকু নেতা জয়নাল আবেদীনের মৃত্যুতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা এবং সাধারণ সম্পাদক অর্ণব সরকার এক শোক বিবৃতিতে জয়নাল আবেদীনের সংগ্রামী কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি আজীবন গরীব মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ’৮০র দশকে জয়নাল আবেদীন হাওরের ভাসান পানিতে মাছ ধরার আন্দোলন করতে গিয়ে আট মাস কারাভোগে করেন এবং নানা সময়ে হামলা-মামলা-নির্যাতনের শিকার হন। তিনি মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে মারাত্মকভাবে আহত হন। সেই ক্ষত তিনি অজীবন বহন করে গেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..