জলমহাল ইজারা বাতিলের দাবিতে ঝিনাইদহে মজুর জনসমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
ঝিনাইদহ সংবাদদাতা : ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের বেঁচে থাকার জন্য সারাবছর কাজ, ন্যায্য মজুরি, ইজারা বাতিল করে বাঁওড়-বিল-খাস জলাশয়ে জেলে-মজুর-ভূমিহীনদের সামাজিক মালিকানা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, রেশন, পেনশন, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গ্রামীণ মজুর জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুন বিকালে হরিণাকুণ্ডু উপজেলার চরপাড়া বাজারে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্রামীণ মজুর জনসমাবেশে রঘুনাথপুর ইউনিয়ন কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কল্লোল বনিক। সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, ক্ষেতমজুর সমিতির নেতা আবু তোয়াব অপু, কৃষক সমিতির নেতা তোফাজ্জেল হোসেন লস্কর, ক্ষেতমজুর সমিতির ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..