পোশাক কারখানায় চাকরিচ্যুতদের চাকরিতে বহাল রাখার দাবি
একতা প্রতিবেদক :
গার্মেন্টস শ্রমিকদের বেআইনিভাবে চাকরিচ্যুতি বন্ধ ও এর মধ্যে চাকরিচ্যুত করাদের অবিলম্বে চাকরিতে বহাল করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
সংগঠনটির সভাপতি শ্রমিক নেতা ইদ্রীস আলী ও সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি শেষে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিতে গেলে অনেক কারখানায় কাজে যোগ দিতে দেয়নি। বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও মামলা হামলার হুমকি দেয়া হচ্ছে। এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও জুট সন্ত্রাসীরা মালিকদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে।
আল-মুসলিম, ইউনিক ডিজাইন, এনভয় গ্রুপের টেক্সাস ড্রেসেস, কোরাটেক্স এ্যাপারেলস, ফ্যামকন ফ্যাশন, জে.এস নিটিং অ্যান্ড গার্মেন্টস, ইউনিফরম টেক্সটাইল, গ্লোবাল এটায়ার, সিরাজগঞ্জ ফ্যাশন, আইডিএস গ্রুপ, একেএম নিটওয়ার, প্যাসিফিক ব্লু জেন্স ওয়্যার কারখানা বিশেষভাবে উল্লেখযোগ্য। যা, হয়রানিমূলক ও মানবতাবিরোধী।
নেতৃবৃন্দ বলেন, ঈদের পূর্বে ত্রিপক্ষীয় কমিটির সভায় ঈদের সময় কোনোভাবেই শ্রমিককে চাকরি থেকে বাদ দেয়া এবং কারখানা বন্ধ করা যাবে না মর্মে সিদ্ধান্ত হলেও মালিকরা কোথাও আইন অমান্য করে কোথাও আইনের অপব্যবহার করে ছাঁটাই-নির্যাতন-কারখানা বন্ধ অব্যাহত রেখেছে।
দেশের শ্রমমন্ত্রী, শ্রমসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে জেনেভায় চলমান আইএলও কনফারেন্সে যোগ দিলেও মুনাফালোভী মালিকদের এমন কর্মকাণ্ড বিদেশেও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবে বলে নেতৃবৃন্দ মনে করেন। এমতাবস্থায়, সরকারকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়ে মালিকদের এহেন কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সামান্য পুঁজি বিনিয়োগকারী মালিকরা শ্রমিকদের শ্রমে-ঘামে নব্য ধনিক গোষ্ঠীতে পরিণত হয়ে বিলাসবহুল জীবনযাপন করেই ক্ষান্ত হয়নি- বিদেশে টাকা পাচার করে করেছে, অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করেছে, প্রচুর সম্পদ গড়ে তুলেছে, অথচ এখন সেই সকল শ্রমিকদের আইনানুগ পাওনা আত্নসাৎ করছে।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিক কর্মচারীদের উপর অব্যাহত দমন নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে, অন্যথায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে মালিকদের এহেন কর্মকাণ্ডের সমুচিত জবাব দেয়া হবে।
বিবৃতিতে সারাদেশের নির্যাতিত নিপীড়িত শ্রমিক কর্মচারী ভাই-বোনদের ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
শেষের পাতা
নারীর শিক্ষা-অধিকার আদায়ে লীলা নাগ এখনো প্রাসঙ্গিক
হকার উচ্ছেদের প্রতিবাদে স্মারকলিপি ও মিছিল
বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি সিপিবির
ছাঁটাইয়ের নামে চাকরিচ্যুতি ও দমন-পীড়ন বন্ধ করতে হবে
হামের টিকা ঘাটতির কারণে শিশু মৃত্যু : খেলাঘর
শূন্য রেখায় আটকে পড়া মানুষকে রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন