শতশত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকার দায়ী : মিহির ঘোষ
গাইবান্ধা সংবাদদাতা :
হামে শিশুমৃত্যুর জন্য দায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি।
গত ১৬ মে সিপিবি জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, সুপ্রিয়া দেব, জেলা কমিটির সদস্য রানু সরকার, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী রণজিৎ সরকার প্রমুখ।
মিহির ঘোষ বলেন, অন্তর্বর্তী সরকার টিকা আমদানি বন্ধ করে দিয়ে চরম অপরাধ করেছে। হামে শতশত শিশু মৃত্যুর জন্য তারাই দায়ী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস গংদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। হামে আক্রান্ত শিশুর চিকিৎসায় আরও মনোযোগী হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
শেষের পাতা
শিশু-নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
কমরেড এ কে এম বজলুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
বাজেটে বরাদ্দের দাবিতে ক্ষেতমজুর সমিতির হাটসভা, সমাবেশ
কমরেড রেখা গুণের জীবনাবসান সিপিবির শোক
যুব ইউনিয়ন খুলনা জেলার নেতৃত্বে বিল্লাল ও ভবেশ
‘গরুর চামড়া কিনছি ৯০০ টাকা কিন্তু আড়তদার কয় ৮০০’
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করায় নিন্দা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন