জাদুঘর থেকে মুক্তিযুদ্ধের নিদর্শন সরিয়ে ফেলার নিন্দা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : জাতীয় জাদুঘর থেকে মুক্তিযুদ্ধের নিদর্শনসমূহ সরিয়ে ফেলা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। গত ২০ মে রাজধানীর তোপখানা রোডে বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সভা থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়। যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমম্বয়কারী বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবদুল্লাহ ক্বাফী রতন, রাগিব আহসান মুন্না, ডা. মুস্তাক হোসেন, ইকবাল কবির জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মোশরেফা মিশু, শহীদুল ইসলাম সবুজ, হারুনার রশীদ ভূইয়া প্রমুখ। সভার এক প্রস্তাবে হামে আক্রান্ত হয়ে গত ২ মাসে সরকারি হিসেবে প্রায় ৫ শতাধিক শিশুর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সাথে হামের চিকিৎসায় যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারায় সরকারের তীব্র সমালোচনা করা হয়। সভার অপর এক প্রস্তাবে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, ‘জাতীয় জাদুঘর থেকে মুক্তিযুদ্ধের নিদর্শনসমূহ সরিয়ে ফেলা হয়েছে’। এ ঘটনা যদি সত্যি হয়, তাহলে এটা খুবই উদ্বেগের বিষয় উল্লেখ করে বলা হয়, অনতিবিলম্বে সরিয়ে ফেলা মুক্তিযুদ্ধের নিদর্শনসমূহ প্রদর্শনের জন্য যথাস্থানে পুনঃস্থাপন করা এবং যথাযথ গুরুত্বপূর্বক মুক্তিযুদ্ধের স্মৃতিকে আড়াল করার অশুভ তৎপরতার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..